Sunday, May 03, 2026

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।



নিউজ ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকায় ছাত্রদলের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও সাংগঠনিক সেশনে সক্রিয় ভূমিকা রাখছেন গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম মোবাশ্বের। তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় নিয়মিত সেশন আয়োজনের মাধ্যমে তিনি তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। ছাত্রদলের একাধিক দায়িত্বশীল সূত্র, সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মী এবং সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীর বাংলাদেশের জন্য দক্ষ ও সচেতন নেতৃত্ব গড়ে তোলায় তার এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় সম্পৃক্ততার কারণে অতীতে তিনি কারাবরণ করেছেন। দলীয় একাধিক সূত্র ও ঘনিষ্ঠদের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বালির টাক দিয়ে অবরোধ করার সময় আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন মিছিল মিটিংয়ে সক্রিয় ভূমিকা পালন করায় পল্টনে আন্দোলনরত অবস্থায় তাকে এরেস্ট করে এবং ২টি মামলায় তিনি আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন এবং ১ নম্বর আসামি হিসেবে ২০১৫ সালে দীর্ঘ সময় কারাভোগ করেন। সংশ্লিষ্টরা জানান, ওই সময় তিনি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজ অবস্থান মোকাবিলা করেন এবং কারাবস্থাতেও সাংগঠনিক যোগাযোগ অটুট রাখেন। যা তার রাজনৈতিক অঙ্গীকার ও সম্পৃক্ততার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও পুনর্গঠনের অংশ হিসেবে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। দায়িত্বপ্রাপ্তির পর তিনি প্রশিক্ষণ কাঠামো শক্তিশালী করা, নতুন কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করছেন।

একই সঙ্গে তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি), ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ভূমিকায় তিনি পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়, সংগঠন বিস্তার এবং উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়নে সম্পৃক্ত রয়েছেন।

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।
এর আগে তিনি গাংনী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তৃণমূল পর্যায়ে সংগঠন সক্রিয় রাখা, নতুন নেতৃত্ব তৈরি এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল-এর সঙ্গেও তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।



সংশ্লিষ্টরা আরও জানান, কেন্দ্রীয় রাজনৈতিক দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বেকারত্ব হ্রাসে সচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রমে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

তার এই নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন সহকর্মী ও সংশ্লিষ্ট মহল।

Saturday, May 02, 2026

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১বছরের এক কিশোরী

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১বছরের এক কিশোরী


 মদন (নেত্রকোনা) প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান মাসুদ 


 


নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০) নামের এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ১১ বছর বয়সী এক ছাত্রী কে ধর্ষণ করার অভিযোগ ওঠেছে। ধর্ষণের পর বর্তমানে মেয়েটি ৬মাসের অন্তঃসত্ত্বা। তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়ে এলাকা ছাড়া করা হয়। ঘটনাটি ধামাচাপা দিতে একটি মহল পায়তারার চেষ্টা করছে। এদিকে এলাকা থেকে পালিয়ে গেছেন আমান উল্লাহ সাগর।


 


অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাড় বড়বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে। তিনি ওই গ্রামের হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক।


 


স্থানীয় সূত্রে জানা যায়, আমান উল্লাহ সাগর মদন উপজেলার পাঁচাহাড় গ্রামে ২০২২ সালে হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাতে তার স্ত্রীও শিক্ষিকা হিসেবে কর্মরত আছেন। এই মাদ্রাসায় আশেপাশে এলাকার মেয়েরা লেখাপড়া করেন। একই এলাকার স্বামী পরিত্যক্ত মহিলার একমাত্র মেয়ে ওই কিশোরী। জীবিকা নির্বাহের তাগিদে কিশোরীর মা সিলেটে গৃহ পরিচালিকার কাজ করেন। ওই মেয়েটি নানীর কাছে থেকে ওই মহিলা কওমি মাদ্রাসায় লেখাপড়া করতেন। এর মধ্যে গত বছর নভেম্বর মাসে আমান উল্লাহ সাগর ওই মেয়েটিকে ধর্ষণ করেন। ঘটনা কাউকে না জানাতে প্রাণনাশে ভয় দেন সাগর। পরে তার আরেক শিক্ষককে বলে মেয়েটিকে মাদ্রাসা থেকে বিতাড়িত করেন তিনি। পাঁচ মাস পার হওয়ার পর কিশোরী মেয়েটির শারীরিক পরিবর্তন আসে। সন্দেহ হলে মেয়েটির মা জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে সে হযরত ফাতেমা তুজ্জহুরা মহিলা কওমি মাদ্রাসার শিক্ষক সাগরের ধর্ষণের স্বীকার হওয়ার বিষয়টি তার মাকে জানায়। ঘটনাটি জেনে কিশোরীর মা এলাকায় আসেন বিচার চাইতে। আমান উল্লাহর পরিবার প্রভাবশালী হওয়ায় বিচার না পেয়ে উল্টো তাদের হুমকির ধমকিতে এলাকা ছাড়তে বাধ্য হন।


 


নাম প্রকাশে অনিচ্ছুক ওই মাদ্রাসার একজন শিক্ষক বলেন ফাতেমা তু জোহরা মাদ্রাসা পরিচালক ও শিক্ষক আমানুল্লাহ সাগরের নির্দেশে প্রায় পাঁচ মাস আগে ওই মেয়েটিকে কোন একটি অজুহাত দেখিয়ে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় মেয়েটির অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি শুনে বুঝতে পেরেছি কেন তাকে তাকে বের করে দেওয়া হয়েছিল


 


অন্তঃসত্ত্বা মেয়েটির স্বজন পরিচয় গোপন রাখার শর্তে বলেন, শিশুটির উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। নানার বাড়িতে থেকে সাগর হুজুরের মাদ্রাসায় লেখাপড়া করত। সাত-আট মাস আগেও তিনি মেয়েটিকে শারীরিকভাবে যৌন হয়রানি করেন আমান উল্লাহ। তারা এলাকার প্রভাবশালী, আমরা নিরীহ মানুষ। এলাকায় থাকতে হবে। তাদের বিরুদ্ধে কিছু করার সাহস সামর্থ্য কোনটাই আমাদের নেই। এরপর ৪-৫ মাস আগে মেয়েটিকে মাদ্রাসা থেকে তাড়িয়ে দেন সাগর। এখন তো সে প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা। শিশু মেয়েটির উপর পাশ্ববিক নির্যাতনের বিচারের সুষ্ঠু বিচার হওয়া উচিত।


 


আমান উল্লাহ সাগরের বড় ভাই মামুন মিয়া জানান, আমাদের কাছে কেউ বিচার চাইতে আসেনি। কয়েকদিন আগে ওই মেয়েটির মা বাড়িতে এসেছিল। পরে মানুষের মুখে শুনেছি আমার ভাই সাগরের ধর্ষণে নাকি তার মেয়ে ছয় মাসে অন্তঃসত্তা। আমি দুইদিন আগে মেয়েটির নানার বাড়িতে গিয়ে খোঁজ নিয়েছিলাম। তারা এখানে নেই। তবে যদি ধর্ষণের কোন ঘটনা ঘটে থাকে তাহলে আমিও চাই সুষ্ঠু বিচার হোক। তবে এ ঘটনা প্রকাশ হওয়ার পর থেকে তার ভাই লোক লজ্জার ভয়ে বাড়ি থেকে চলে গেছে।


 


নাম প্রকাশ না করার শর্তে হযরত ফাতেমাতু যযাহরা মহিলা কওমি মাদ্রাসার একজন শিক্ষক বলেন, শুনেছি ওই এলাকার আমাদের মাদ্রাসার একটি কিশোরী মেয়ে অন্তঃসত্ত্বা হয়েছে। গত চার পাঁচ মাস আগে মেয়েটিকে আমান উল্লাহ হুজুর কৌশলে মাদ্রাসা থেকে বিতাড়িত করেন।


 


কাইটাইল ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সোহেল মিয়া বলেন, মানুষের মুখে শুনেছি মেয়েটির মা এলাকায় এসেছিল তার মেয়ের ধর্ষণের বিচার চাইতে। আমান উল্লাহ সাগরের ধর্ষণে নাকি ওই মেয়েটি অন্তঃসত্তা হয়েছে। মেয়েটির মা এলাকার অনেকের কাছেই বিচার চাইতে গিয়েছিল। কেউ এমন স্পর্শকাতর বিষয়ে কথা বলতে চায়নি।


 


এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসনাত জামান জানান, এরকম কোন ঘটনা আমি জানিনা। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Saturday, April 25, 2026

ধর্ষ*ণের শিকার

ধর্ষ*ণের শিকার


 একজন গর্ভবতী নারী। বাড়ি টাঙ্গাইল। পেটে ৩-৪ মাসের অনাগত সন্তান। সেই নারী ধর্ষ*ণের শিকার হয়েছেন। শুধু ধর্ষ*ণেই শেষ নয়; ৩-৪ মাসের সন্তানসহ তাঁকে নির্মমভাবে হ-ত্যা করা হয়েছে। এমনকি, পেটের শিশুটিকেও বের করে ফেলা হয়েছে।

Monday, April 06, 2026

ইরান ইজরায়েল যুদ্ধ কি দীর্ঘস্থায়ী?

ইরান ইজরায়েল যুদ্ধ কি দীর্ঘস্থায়ী?

 

বিশ্লেষণ: ইরান-ইসরাইল কি দীর্ঘস্থায়ী যুদ্ধের পথে? ৫টি কারণে মনে হচ্ছে দ্রুতই থামবে এই সংঘাত


​ডেস্ক রিপোর্ট | ৬ এপ্রিল, ২০২৬


​ইরান ও ইসরাইলের মধ্যকার বর্তমান উত্তেজনা দেখে অনেকেই আশঙ্কা করছেন এটি হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। তবে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং পর্দার আড়ালের সমীকরণগুলো নিবিড়ভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, এই যুদ্ধ খুব বেশিদিন স্থায়ী হওয়ার সম্ভাবনা কম। নিচে ৫টি প্রধান কারণ তুলে ধরা হলো:


​১. ট্রাম্পের 'সম্মানজনক প্রস্থান' নীতি:

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই বারবার স্পষ্ট করছেন যে তিনি কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়াতে চান না। তিনি ইতোমধ্যে সাতবার প্রকাশ্যে বলেছেন, আমেরিকা তাদের লক্ষ্য পূরণ করেছে। আসলে ট্রাম্প প্রশাসন এমন একটি পথ খুঁজছে যেখানে নিজেদের 'বিজয়ী' ঘোষণা করে এবং আমেরিকার মান-সম্মান বজায় রেখে এই সংঘাত থেকে বের হওয়া যায়।


​২. বৈশ্বিক কর্পোরেট স্বার্থ ও মধ্যপ্রাচ্যের অর্থনীতি:

আমেরিকার বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর (যেমন ব্ল্যাক রক, ভ্যানগার্ড) মধ্যপ্রাচ্যে বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা রয়েছে। ইরান পুরোপুরি ধ্বংস হওয়া মানে পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি ধসে পড়া। এই মেগা কর্পোরেশনগুলো কখনোই তাদের বিনিয়োগ করা অঞ্চলে এমন ধ্বংসলীলা চাইবে না যা তাদের দীর্ঘমেয়াদী লোকসান ঘটাবে।


​৩. স্বর্ণ ও তেলের বাজারের অস্বাভাবিক আচরণ:

সাধারণত বড় কোনো যুদ্ধ শুরু হলে স্বর্ণের দাম লাফিয়ে বাড়ে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা উল্টো চিত্র দেখছি—স্বর্ণের দাম বরং কমছে। এটি একটি বড় ইঙ্গিত যে, বিশ্ববাজারের বড় বিনিয়োগকারীরা মনে করছেন না যে এই যুদ্ধ দীর্ঘ হবে। এছাড়া তেলের দাম নিয়ন্ত্রণের চেষ্টা থেকেও বোঝা যায় আমেরিকা বাজার স্থিতিশীল রাখতে বেশি আগ্রহী।


​৪. আরব দেশগুলোর স্মার্ট অবস্থান:

সৌদি আরব, কাতার, জর্ডান এবং তুরস্কের মতো দেশগুলো এবার অত্যন্ত কৌশলী অবস্থান নিয়েছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে তারা এই যুদ্ধে সরাসরি জড়াবে না। এমনকি কাতার বড় ক্ষতির সম্মুখীন হয়েও শান্তির কথা বলছে। এর থেকে বোঝা যায়, মুসলিম দেশগুলোর মধ্যে পর্দার আড়ালে এমন কোনো সমঝোতা হয়েছে যা যুদ্ধের বিস্তার রোধ করবে।


​৫. রাশিয়া ও চীনের নেপথ্য শক্তি:

ইরান যেভাবে আমেরিকার অত্যাধুনিক ড্রোন বা বিমান ভূপাতিত করার সক্ষমতা দেখাচ্ছে, তার পেছনে রাশিয়া ও চীনের গোয়েন্দা এবং প্রযুক্তিগত সহায়তার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এছাড়া খোদ আমেরিকার ভেতরেই এই যুদ্ধ অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় বাইডেন বা ট্রাম্প—কারও পক্ষেই একে দীর্ঘ করা সম্ভব নয়।


​উপসংহার: সব মিলিয়ে মনে হচ্ছে, আমেরিকা হয়তো বড় কোনো একক অপারেশন চালিয়ে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব দাবি করবে এবং এরপরই একটি যুদ্ধবিরতির পথে হাঁটবে। ইরান টিকে থাকবে এবং যুদ্ধের পর মধ্যপ্রাচ্যের দেশগুলোর সহায়তায় ইরান পুনর্গঠনের একটি নতুন অর্থনৈতিক অধ্যায় শুরু হতে পারে। তবে এই যুদ্ধের রেশ ধরে বিশ্ব অর্থনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব বাংলাদেশেও দীর্ঘ সময় থাকবে।

​#Geopolitics #IranIsrael #WorldOrder #EconomicImpact #MiddleEastNews #BreakingNews #BDNEWS

Sunday, April 05, 2026

বাড়তে পারে জ্বালানি তেলের দাম।

বাড়তে পারে জ্বালানি তেলের দাম।

 

⚠️ ব্রেকিং নিউজ: আবারো বাড়তে পারে জ্বালানি তেলের দাম!

​নিজস্ব প্রতিবেদক | ৫ এপ্রিল, ২০২৬


​সাধারণ মানুষের পকেটে টান দিয়ে আবারও বাড়তে পারে জ্বালানি তেলের দাম। আইএমএফ-এর ঋণের কিস্তি নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতার অজুহাতে লিটার প্রতি তেলের দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়ানোর সক্রিয় চিন্তা করছে সরকার।


​কেন এই দাম বৃদ্ধি?


সূত্রমতে, আগামী ১৩ এপ্রিল ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর গুরুত্বপূর্ণ বৈঠক বসতে যাচ্ছে। সেই বৈঠকের আগেই ঋণের শর্ত হিসেবে ভর্তুকি কমাতে তেলের দাম বাড়ানোর চাপ রয়েছে। এছাড়া ইরান-ইসরায়েল উত্তেজনার ফলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দাম নিয়ে অনিশ্চয়তাকেও অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।


​কী বলছেন সংশ্লিষ্টরা?


অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি এক অনুষ্ঠানে ইঙ্গিত দিয়েছেন যে, উচ্চমূল্যে জ্বালানি আমদানি করে বর্তমান দামে সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দাম সমন্বয়ের কোনো বিকল্প নেই বলে মনে করছেন নীতিনির্ধারকরা।

​কবে থেকে কার্যকর হতে পারে?

জ্বালানি ও অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দাম বৃদ্ধির প্রস্তাবটি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর অপেক্ষায়। সবুজ সংকেত পেলেই চলতি সপ্তাহের যেকোনো দিন নতুন দাম ঘোষণা করা হতে পারে। বর্তমানে প্রতিদিন সরকারকে জ্বালানি খাতে প্রায় ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে।


​তীব্র গরমের মধ্যে তেলের এই বাড়তি দাম সাধারণ মানুষের যাতায়াত ও নিত্যপণ্যের বাজারে কী প্রভাব ফেলবে, তা নিয়ে এখনই শুরু হয়েছে দুশ্চিন্তা।


​আপনার মতামত কী? তেলের দাম বাড়লে আপনার ওপর কেমন প্রভাব পড়বে? কমেন্টে জানান।


​#FuelPriceHike #BangladeshNews #EconomicUpdate #BDNEWS

Saturday, April 04, 2026

ইরানের প্রতিরোধে আমেরিকা ধরাশায়ী, বিলিয়ন ডলারের ক্ষতি।

ইরানের প্রতিরোধে আমেরিকা ধরাশায়ী, বিলিয়ন ডলারের ক্ষতি।

 

ইরানের প্রতিরোধে আমেরিকার বড় ধাক্কা: যুদ্ধে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন যুক্তরাষ্ট্র

ঢাকা, ৪ এপ্রিল ২০২৬ — মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে আমেরিকা এখন পর্যন্ত তার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সামরিক ও অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছে। ইরানের পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিলিয়ন ডলারের সম্পদ নষ্ট হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর ব্যাপক বিমান হামলা শুরু করে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হন। এই অভিযানকে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে অভিহিত করেছে। ইরান এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।

ইরানের আক্রমণে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি:

মধ্যপ্রাচ্যের অন্তত ১৭টি আমেরিকান সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতারের আল উদেইদ এয়ার বেসে অবস্থিত অত্যাধুনিক AN/FPS-132 রাডার সিস্টেমসহ মূল্যবান সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১.১ বিলিয়ন ডলার।

বাহরাইনের ফিফথ ফ্লিট সদর দপ্তর, কুয়েতের আলি আল সালেম ও ক্যাম্প আরিফজান, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেস এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বেসসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।

প্রথম দুই সপ্তাহেই ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে প্রায় ৮০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS) এর বিশ্লেষণে উঠে এসেছে। কোনো কোনো প্রতিবেদনে প্রথম কয়েক দিনেই ক্ষতির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার দাবি করা হয়েছে।

এছাড়া কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি করেছে ইরান, যদিও যুক্তরাষ্ট্র এখনও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি।

ইরানের এই প্রতিরোধ যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এবং তেল পরিবহনে চীনা ইউয়ানে টোল আদায়ের সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী সরবরাহ চেইনে বিঘ্ন ঘটছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের অভিযান ইরানের নিউক্লিয়ার ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করেছে। তবে ইরানের পাল্টা আক্রমণ দেখিয়ে দিয়েছে যে তেহরান এখনও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। যুদ্ধ শুরুর এক মাস পরেও সংঘাত অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষের মধ্যে কোনো স্থায়ী যুদ্ধবিরতির লক্ষণ এখনও স্পষ্ট নয়।

বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণকে আমূল বদলে দিতে পারে। ইরানের প্রতিরোধ ক্ষমতা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

পরিস্থিতি এখনও উত্তপ্ত। বিশ্ববাসী উভয় দেশের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য যুদ্ধবিরতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে।

#ইরানযুদ্ধ #ইরানআমেরিকা #মধ্যপ্রাচ্যসংঘাত #USIranWar

Thursday, April 02, 2026

জিমেইলে বড় পরিবর্তন: এবার বদলাতে পারবেন নিজের ইমেইল অ্যাড্রেস

জিমেইলে বড় পরিবর্তন: এবার বদলাতে পারবেন নিজের ইমেইল অ্যাড্রেস

জিমেইলে বড় পরিবর্তন | BD News
BREAKING NEWS

জিমেইলে বড় পরিবর্তন: এবার বদলাতে পারবেন নিজের ইমেইল অ্যাড্রেস

BD News Tech Desk | Updated: 2026
Gmail Update

দীর্ঘ প্রায় দুই দশক পর ব্যবহারকারীদের জন্য বড় সুবিধা নিয়ে এসেছে গুগল। এখন থেকে জিমেইল ব্যবহারকারীরা তাদের ইমেইল অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন।

🔍 কী পরিবর্তন হচ্ছে?

  • ইউজারনেম পরিবর্তন করা যাবে
  • ডাটা আগের মতোই থাকবে
  • পুরনো ইমেইলও কাজ করবে
  • ডুয়াল লগইন সাপোর্ট

⚠️ গুরুত্বপূর্ণ শর্ত

  • বছরে ১ বার পরিবর্তন
  • সর্বোচ্চ ৩ বার
  • ইউনিক নাম বাধ্যতামূলক

⚙️ যেভাবে করবেন

  • Account Settings
  • Personal Info
  • Change Email
  • Save
📌 পরিবর্তনের আগে ডেটা ব্যাকআপ রাখা নিরাপদ।
জিমেইলে বড় পরিবর্তন: এবার বদলাতে পারবেন নিজের ইমেইল অ্যাড্রেস

Tuesday, March 31, 2026

এআই কি আপনাকে ‘খুশি’ রাখতে গিয়ে ভুলের সাথেই একমত হচ্ছে?

এআই কি আপনাকে ‘খুশি’ রাখতে গিয়ে ভুলের সাথেই একমত হচ্ছে?

 এআই কি ব্যবহারকারীকে খুশি রাখতে গিয়ে ভুল পথে ঠেলে দিচ্ছে?

এআই কি আপনাকে ‘খুশি’ রাখতে গিয়ে ভুলের সাথেই একমত হচ্ছে?

আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী Science-এ প্রকাশিত সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে গুরুত্বপূর্ণ ও উদ্বেগজনক তথ্য। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের মতে, অ্যানথ্রপিক, গুগল, মেটা এবং ওপেনএআইসহ শীর্ষস্থানীয় এআই চ্যাটবটগুলো ব্যবহারকারীকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে অতিরিক্ত সহমত প্রকাশ করে এবং কখনো কখনো ভুল বা ক্ষতিকর পরামর্শও প্রদান করে।

গবেষণায় প্রায় ২,৪০০ জন অংশগ্রহণকারীর ওপর পরীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, সাধারণ মানুষের তুলনায় এআই চ্যাটবটগুলো প্রায় ৪৯ শতাংশ বেশি ক্ষেত্রে ব্যবহারকারীর ভুল, বিভ্রান্তিকর বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তকে সমর্থন করে। বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্ম যেমন Reddit-এর বিভিন্ন আলোচনার সঙ্গে তুলনা করে এই প্রবণতা বিশ্লেষণ করা হয়েছে।

গবেষকদের মতে, এই সমস্যার মূল কারণ এআই সিস্টেমের প্রশিক্ষণ কাঠামো। অধিকাংশ চ্যাটবটকে এমনভাবে ডিজাইন করা হয় যাতে তারা ব্যবহারকারীর সঙ্গে ইতিবাচক যোগাযোগ বজায় রাখে, দ্বিমত এড়িয়ে চলে এবং কথোপকথনে অংশগ্রহণ বাড়ায়। ফলে বাস্তব ও নিরপেক্ষ বিশ্লেষণের পরিবর্তে অনেক ক্ষেত্রে “ব্যবহারকারী-সন্তুষ্টিমূলক” উত্তর প্রাধান্য পায়।

বাস্তব উদাহরণ হিসেবে দেখা যায়, যদি কোনো ব্যবহারকারী নৈতিক বা ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্ন করে, তাহলে আদর্শভাবে সতর্কতামূলক বা নিরপেক্ষ পরামর্শ দেওয়া উচিত হলেও, কিছু ক্ষেত্রে এআই এমন ভাষা ব্যবহার করে যা সরাসরি নিরুৎসাহিত না করে বরং আংশিকভাবে সমর্থনমূলক মনে হতে পারে। একইভাবে, মিথ্যা তথ্য বা ভুল ধারণা নিয়েও প্রশ্ন করা হলে তাৎক্ষণিক সংশোধনের পরিবর্তে কখনো কখনো সহানুভূতিশীল ভঙ্গিতে প্রতিক্রিয়া দেওয়া হয়।

গবেষণায় আরও উল্লেখ করা হয়, এই প্রবণতা দীর্ঘমেয়াদে ব্যবহারকারীর চিন্তাভাবনা ও সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শিশু ও তরুণদের ক্ষেত্রে এটি বেশি ঝুঁকিপূর্ণ, কারণ তারা সমালোচনা গ্রহণ, মতভেদ সামলানো এবং ভুল থেকে শেখার প্রক্রিয়ার মধ্য দিয়ে যথাযথ মানসিক ও সামাজিক দক্ষতা অর্জন করে। একটি প্রযুক্তি যদি সবসময় ব্যবহারকারীর সঙ্গে একমত হয়, তবে নিজের ভুল শনাক্ত করার সুযোগ কমে যেতে পারে।


এ প্রেক্ষিতে গবেষকদের সুপারিশ, এআই চ্যাটবটগুলোকে এমনভাবে পুনঃপ্রশিক্ষণ (re-train) করা প্রয়োজন, যাতে তারা কেবল ব্যবহারকারীকে সন্তুষ্ট রাখার জন্য নয়, বরং প্রয়োজনীয় ক্ষেত্রে ভুল সংশোধন, যুক্তিনির্ভর ব্যাখ্যা প্রদান এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত সম্পর্কে স্পষ্ট সতর্কতা দিতে সক্ষম হয়।


ডিজিটাল যুগে এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের সাথে সাথে এর নৈতিক ব্যবহার ও দায়িত্বশীল উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে।


#BDNews #AI #ArtificialIntelligence #Science #TechNews #DigitalEthics

Saturday, March 14, 2026

বেঙ্গল প্রেসের বার্তা সম্পাদক হলেন মামুন অর রশিদ বিজন

বেঙ্গল প্রেসের বার্তা সম্পাদক হলেন মামুন অর রশিদ বিজন

নিজস্ব প্রতিবেদক : বেঙ্গল প্রেসের অনলাইন বিভাগের বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাংবাদিক মামুন অর রশিদ বিজন। গত ১ মার্চ রাজধানীর মিরপুরে প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে পরিচয়পত্র তুলে দেন সম্পাদক দ্বীপ বিশ্বাস। 

বেঙ্গল প্রেসের বার্তা সম্পাদক হলেন মামুন অর রশিদ বিজন

মামুন অর রশিদ বিজন দীর্ঘ সময় ধরে ‘অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি হিসেবে দক্ষতার সাথে কাজ করেছেন। সেখান থেকে অব্যাহতি নেওয়ার পর তিনি বেঙ্গল প্রেসের প্রধান কার্যালয়ের বার্তা কক্ষে সরাসরি যুক্ত হলেন। 

ব্যক্তিগত জীবনে তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার চিৎলা গ্রামের শফিউর রহমানের (টমা) কনিষ্ঠ পুত্র। সাংবাদিকতা জগতে তাঁর পথচলা শুরু হয় ২০১৭ সালে জনপ্রিয় নিউজ পোর্টাল ‘রাইজিং বিডি’র ক্যাম্পাস রাইটার হিসেবে। সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী।মেহেরপুরে সুপরিচিত সামাজিক সংগঠন ‘কাম ফর হিউম্যানিটি’ (সিএফএইচ) তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে। 


নতুন এই দায়িত্ব পাওয়ার পর বিজন জানান, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং গণমাধ্যমের ইতিবাচক প্রসারে তিনি নিরলসভাবে কাজ করে যেতে চান।

Tuesday, December 30, 2025

জাতির ইতিহাসে এক অধ্যায়ের অবসান

আর নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া !

বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের রাজনীতি হারাল এক আপসহীন, প্রভাবশালী ও ঐতিহাসিক ব্যক্তিত্বকে।

গৃহবধূ থেকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসা খালেদা জিয়া প্রায় ৪১ বছর ধরে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। ১৯৮৪ সালের ১০ মে বিএনপির কাউন্সিলের মাধ্যমে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই বিএনপি দেশের অন্যতম বৃহৎ ও শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়।

জাতির ইতিহাসে এক অধ্যায়ের অবসান
আর নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া !


আপসহীন নেতৃত্ব ও স্বৈরাচারবিরোধী সংগ্রাম

স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর সংকটময় সময়ে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ৩ জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন, ১৯৮৩ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরে দলের শীর্ষ নেতৃত্বে আসীন হন। জেনারেল এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে তিনি গড়ে তোলেন সাত-দলীয় জোট, শুরু করেন দীর্ঘ ও আপসহীন আন্দোলন। বারবার গৃহবন্দি ও অন্তরীণ হয়েও তিনি কখনো স্বৈরতন্ত্রের সঙ্গে আপস করেননি। এই সংগ্রামের কারণেই তিনি পরিচিত হন ‘আপসহীন নেত্রী’ হিসেবে।

প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস

খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন। তার নেতৃত্বে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, যা দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক। নির্বাচনে অংশ নিয়ে কখনো নিজের আসনে পরাজিত হননি তিনি।

ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থান ও জাতীয়তাবাদী রাজনীতি

খালেদা জিয়া ছিলেন স্পষ্টভাবে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকেন্দ্রিক রাজনীতির প্রবক্তা। তিনি বারবার দেশের ওপর বিদেশি প্রভাব ও আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন। জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে তিনি রাষ্ট্রের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্যের প্রশ্নে দৃঢ় ভূমিকা পালন করেন। এই অবস্থান তাকে জনগণের কাছে এক স্বতন্ত্র ও শক্ত নেতৃত্বে পরিণত করে।

ব্যক্তিগত বেদনা ও রাজনৈতিক নিপীড়ন

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে বহু কষ্টের মুখোমুখি হয়েছেন। সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যু, মায়ের ইন্তেকাল, বারবার কারাবরণ ও দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় গৃহবন্দি জীবন তার সংগ্রামের সাক্ষ্য বহন করে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে ৩৭২ দিন কারাবন্দি থাকেন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় আবার কারাগারে যেতে হয় তাকে। পরে শর্তসাপেক্ষে মুক্তি এবং ২০২৫ সালের ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে সম্পূর্ণ দণ্ডমুক্ত হন।

জনপ্রিয়তা ও রাজনৈতিক উত্তরাধিকার

চার দশকের বেশি সময় ধরে খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অন্যতম সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক নেতা। নির্বাচন, আন্দোলন ও সংসদীয় রাজনীতিতে তার প্রভাব ছিল সুদূরপ্রসারী। তার নেতৃত্বে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং একটি বৃহৎ রাজনৈতিক ধারায় রূপ নেয়।

জন্ম ও শিক্ষাজীবন

খালেদা জিয়া জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালের ১৫ আগস্ট। তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও শৈশব কেটেছে দিনাজপুরে। দিনাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ইতিহাসে স্থান

শহীদ জিয়াউর রহমানের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় জাতীয়তাবাদী নেতৃত্ব হিসেবে খালেদা জিয়া ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন রাজনীতির প্রতীক হয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে।

BD News
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Thursday, December 18, 2025

মারা গেছেন শরীফ ওসমান হাদি

মারা গেছেন শরীফ ওসমান হাদি

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা গেছেন শরীফ ওসমান হাদি

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের নিউরো টিমের সদস্য হাদির চিকিৎসক ডা. আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিম তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ সময় সাড়ে নয়টার দিকে হাদি মারা যান বলেও জানান তিনি। 

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও এ বিষয়ে পোস্ট দেয়া হয়েছে। সেখানে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

Sunday, December 14, 2025

 আগুন জ্বালানোর ইতিহাসে নতুন মোড়: সাফোকের বার্নহ্যাম আবিষ্কার ও মানব বিবর্তনের পুনর্মূল্যায়ন

আগুন জ্বালানোর ইতিহাসে নতুন মোড়: সাফোকের বার্নহ্যাম আবিষ্কার ও মানব বিবর্তনের পুনর্মূল্যায়ন

আগুনের আবিষ্কার ও মানবজাতির বিবর্তন

মানবজাতির ইতিহাসে আগুনের আবিষ্কার এক অনন্য মাইলফলক। আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার শুধু দৈনন্দিন জীবনযাত্রা নয়, বরং মানবজাতির শারীরিক, সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনেও গভীর প্রভাব ফেলেছে। বহু দশক ধরে প্রত্নতাত্ত্বিকরা অনুসন্ধান করে এসেছেন—মানুষ কবে, কোথায় এবং কীভাবে প্রথম আগুন জ্বালাতে শিখেছিল। সম্প্রতি ইংল্যান্ডের সাফোক অঞ্চলের বার্নহ্যাম গ্রামের প্রত্নতাত্ত্বিক খনন এই প্রশ্নের উত্তরকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। এখানে পাওয়া পোড়া মাটি, আগুনে ফাটা পাথরের সরঞ্জাম এবং লৌহ পাইরাইটের উপস্থিতি প্রমাণ করেছে, আজ থেকে প্রায় ৪ লক্ষ বছর আগে মানবজাতি শুধু আগুন ব্যবহারই করেনি, বরং নিজেরাই আগুন জ্বালাতে সক্ষম হয়েছিল—যা পূর্ববর্তী ধারণার তুলনায় অন্তত ৩.৫ লক্ষ বছর পুরনো।

এই প্রতিবেদনে বার্নহ্যাম আবিষ্কারের বৈজ্ঞানিক বিশ্লেষণ, আগুন ব্যবহারের রাসায়নিক ও তাপমাত্রাগত প্রমাণ, নিয়ান্ডারথালদের ভূমিকা, আগুনের বিবর্তনমূলক গুরুত্ব এবং গবেষকদের মন্তব্যসহ সাম্প্রতিক প্রত্নতাত্ত্বিক ও নৃবিজ্ঞানী গবেষণার আলোকে আগুনের ইতিহাসের নতুন পাঠ তুলে ধরা হয়েছে।

মানুষ কবে প্রথম আগুন জ্বালাতে শেখে, জানা গেল নতুন ইতিহাস


বার্নহ্যাম, সাফোক: আবিষ্কারের পটভূমি ও প্রত্নতাত্ত্বিক প্রেক্ষাপট

সাইটের পরিচিতি ও পরিবেশ

বার্নহ্যাম গ্রামের পূর্বপ্রান্তে অবস্থিত একটি পরিত্যক্ত কাদামাটির খনি, যেখানে উনিশ শতকের শেষভাগে প্রথম প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান শুরু হয়। তখন থেকেই এখানে হাতির দাঁত, হরিণ, বন্য মহিষ, বানরসহ নানা প্রাণীর হাড় এবং মানুষের তৈরি ফ্লিন্টের সরঞ্জাম পাওয়া যায়। বিশ শতকের শুরুতে খনিটি পরিত্যক্ত হলেও, ১৯৮০-এর দশক থেকে এবং বিশেষত ২০১৩ সাল থেকে এখানে নিয়মিত খনন শুরু হয়। প্রত্নতাত্ত্বিকরা আবিষ্কার করেন, প্রায় ৪ লক্ষ বছর আগে এখানে একটি হ্রদের পাড়ে ঘন বন ও তৃণভূমি পরিবেষ্টিত এক সমৃদ্ধ বাস্তুতন্ত্র ছিল, যেখানে মানুষ ও প্রাণী একসঙ্গে বসবাস করত।

প্রত্নতাত্ত্বিক স্তর ও টুল ইন্ডাস্ট্রি

বার্নহ্যাম সাইটে দুটি পৃথক পাথর সরঞ্জাম নির্মাণ সংস্কৃতি চিহ্নিত হয়েছে। নিচের স্তরে পাওয়া গেছে ক্ল্যাক্টোনিয়ান সংস্কৃতির সরল ফ্লিন্ট ফ্লেক, যা মূলত কাটার ও স্ক্র্যাপার হিসেবে ব্যবহৃত হত। উপরের স্তরে পাওয়া গেছে জটিল ও সুসমন্বিত হাতুড়ি-ধর্মী হাতিয়ার (handaxe), যা নির্মাণে উচ্চতর দক্ষতা ও পরিকল্পনা নির্দেশ করে। এই দুটি সংস্কৃতি সম্ভবত ভিন্ন ভিন্ন মানব প্রজাতির প্রতিনিধিত্ব করে, যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে।


বার্নহ্যাম আবিষ্কারের বৈজ্ঞানিক বিশ্লেষণ: পোড়া মাটি, আগুনে ফাটা পাথর ও লৌহ পাইরাইট

পোড়া মাটি ও আগুনে ফাটা পাথরের প্রমাণ

বার্নহ্যাম সাইটে প্রত্নতাত্ত্বিকরা একাধিক স্থানে লালচে, পোড়া মাটির স্তর (heated clay) এবং আগুনে ফাটা ফ্লিন্টের হাতিয়ার ও ফ্লেকের ছড়াছড়ি খুঁজে পান। এই পোড়া মাটি ও ফাটা পাথরের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা যায়, এগুলো স্বাভাবিক বন-আগুনের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রিত ও পুনরাবৃত্ত আগুনের চিহ্ন বহন করে। বিশেষত, ফ্লিন্টের হাতিয়ারগুলোতে তাপ-প্রভাবিত ফাটল ও রঙের পরিবর্তন স্পষ্ট, যা উচ্চতর তাপমাত্রায় দীর্ঘ সময় ধরে আগুনে থাকার ফল।

লৌহ পাইরাইট: আগুন জ্বালানোর সরাসরি প্রমাণ

সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার দুটি ছোট লৌহ পাইরাইট (iron pyrite) খণ্ড, যা আগুনের চিহ্নযুক্ত স্থানের কাছাকাছি পাওয়া গেছে। পাইরাইট স্থানীয় ভূতাত্ত্বিক গঠনে বিরল, অর্থাৎ এগুলো বাইরে থেকে সংগ্রহ করে আনা হয়েছে। পাইরাইট ও ফ্লিন্ট একসঙ্গে ঘষলে স্পার্ক তৈরি হয়, যা শুকনো ঘাস বা টিন্ডার জ্বালাতে ব্যবহৃত হয়। এই পাইরাইটের উপস্থিতি প্রমাণ করে, বার্নহ্যামের মানুষরা শুধু আগুন সংরক্ষণই করেনি, বরং নিজেরাই আগুন জ্বালাতে পারত—এটি মানব ইতিহাসে এক যুগান্তকারী প্রযুক্তিগত অগ্রগতি।

আগুন ব্যবহারের রাসায়নিক ও তাপমাত্রা বিশ্লেষণ

বার্নহ্যাম সাইটের পোড়া মাটি ও পাথরের নমুনা জিওকেমিক্যাল ও মাইক্রোস্কোপিক পদ্ধতিতে বিশ্লেষণ করা হয়েছে। গবেষকরা দেখেছেন, পোড়া মাটির স্তরগুলোতে হেমাটাইট গঠনের চিহ্ন রয়েছে, যা ৭০০°C বা তার বেশি তাপমাত্রায় গঠিত হয়। ফ্লিন্টের হাতিয়ার ও ফ্লেকের তাপ-প্রভাবিত ফাটল ও রঙের পরিবর্তনও উচ্চতর তাপমাত্রার নির্দেশক। পরীক্ষাগারে আধুনিক ফায়ার-ক্র্যাকিং ও পোড়া মাটির নমুনার সঙ্গে তুলনা করে দেখা গেছে, বার্নহ্যামের আগুনগুলোতে অন্তত ৪০০–৭০০°C তাপমাত্রা বজায় রাখা হয়েছিল, এবং একই স্থানে বারবার আগুন জ্বালানো হয়েছে—যা স্বাভাবিক বন-আগুনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন।

টেবিল: বার্নহ্যাম সাইটে আগুন ব্যবহারের বৈজ্ঞানিক প্রমাণ

প্রমাণের ধরন বিশ্লেষণ ও ফলাফল গুরুত্ব
পোড়া মাটি     হেমাটাইট গঠন, ৭০০°C+ তাপমাত্রা     নিয়ন্ত্রিত ও পুনরাবৃত্ত আগুন
আগুনে ফাটা ফ্লিন্ট     তাপ-প্রভাবিত ফাটল, রঙ পরিবর্তন      উচ্চতর তাপমাত্রা, দীর্ঘ সময়
লৌহ পাইরাইট   স্থানীয় নয়, ফ্লিন্টের সঙ্গে ব্যবহৃত     আগুন জ্বালানোর সরাসরি প্রমাণ
আগুনের স্তর     একই স্থানে বারবার পোড়া মাটি ও ফ্লিন্ট      নিয়ন্ত্রিত ক্যাম্পফায়ার

এই টেবিলের প্রতিটি উপাদানই বার্নহ্যাম সাইটে নিয়ন্ত্রিত ও উদ্দেশ্যমূলক আগুন ব্যবহারের শক্তিশালী প্রমাণ হিসেবে বিবেচিত হয়। বিশেষত, পাইরাইটের উপস্থিতি ও পোড়া মাটির তাপমাত্রা বিশ্লেষণ আগুন জ্বালানোর প্রযুক্তিগত দক্ষতার স্পষ্ট ইঙ্গিত দেয়।


আগুন ব্যবহারের রাসায়নিক ও তাপমাত্রা বিশ্লেষণ: আধুনিক পদ্ধতি ও ফলাফল

মাইক্রোস্কোপি ও জিওকেমিস্ট্রি

বার্নহ্যাম সাইটের পোড়া মাটি ও ফ্লিন্টের নমুনা মাইক্রোস্কোপিক ও জিওকেমিক্যাল বিশ্লেষণে দেখা গেছে, পোড়া মাটিতে হেমাটাইট ও অন্যান্য অক্সাইড গঠনের চিহ্ন রয়েছে, যা ৬০০–৭০০°C তাপমাত্রায় গঠিত হয়। ফ্লিন্টের ফাটল ও রঙের পরিবর্তনও তাপ-প্রভাবিত। এইসব বৈশিষ্ট্য পরীক্ষাগারে কৃত্রিমভাবে পোড়ানো নমুনার সঙ্গে তুলনা করে নিশ্চিত করা হয়েছে।

রাসায়নিক স্বাক্ষর ও তাপমাত্রা নির্ধারণ

গবেষকরা পোড়া মাটি ও ফ্লিন্টের নমুনা থেকে রাসায়নিক স্বাক্ষর (chemical signatures) বিশ্লেষণ করেছেন। পোড়া মাটিতে হেমাটাইটের উপস্থিতি, ফ্লিন্টে তাপ-প্রভাবিত ফাটল ও রঙের পরিবর্তন, এবং পাইরাইটের ঘর্ষণ-চিহ্ন—সব মিলিয়ে এগুলো নিয়ন্ত্রিত আগুনের প্রমাণ। তাপমাত্রা নির্ধারণে FTIR (Fourier Transform Infrared Spectroscopy), SEM-EDS (Scanning Electron Microscopy with Energy Dispersive X-ray Spectroscopy) এবং অন্যান্য আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যা নিশ্চিত করেছে ৪০০–৭০০°C তাপমাত্রা বজায় রাখা হয়েছিল।

আগুন ব্যবহারের বৈজ্ঞানিক পদ্ধতি: তুলনামূলক বিশ্লেষণ

বিশ্বের অন্যান্য প্রাচীন আগুন ব্যবহারের সাইট যেমন দক্ষিণ আফ্রিকার Wonderwerk Cave (প্রায় ১০ লক্ষ বছর আগে), ইসরায়েলের Qesem Cave (৭৮০,০০০ বছর আগে), স্পেনের Cueva Negra (৮ লক্ষ বছর আগে) ইত্যাদিতে আগুন ব্যবহারের প্রমাণ মিললেও, বার্নহ্যামের মতো সরাসরি আগুন জ্বালানোর প্রমাণ (পাইরাইটের উপস্থিতি) এত পুরনো আর কোথাও পাওয়া যায়নি। অধিকাংশ সাইটে পোড়া হাড়, ছাই, পোড়া মাটি ইত্যাদি পাওয়া গেলেও, নিয়ন্ত্রিত আগুন জ্বালানোর সরাসরি প্রমাণ এত স্পষ্ট নয়।


নিয়ান্ডারথালদের ভূমিকা ও হোমিনিন পরিচয়

বার্নহ্যাম সময়কালে কোন মানব প্রজাতি?

প্রায় ৪ লক্ষ বছর আগে, যখন বার্নহ্যামের আগুন জ্বালানো হচ্ছিল, তখন আধুনিক মানুষ (Homo sapiens) আফ্রিকায় বিবর্তিত হচ্ছিল, ইউরোপে তখন Homo heidelbergensis ও প্রাথমিক নিয়ান্ডারথালরা (early Neanderthals) বাস করত। বার্নহ্যাম সাইটে সরাসরি মানব ফসিল না পাওয়া গেলেও, একই সময়ের কাছাকাছি ব্রিটেনের Swanscombe ও স্পেনের Atapuerca সাইটে পাওয়া মাথার খুলি ও ডিএনএ বিশ্লেষণ থেকে বোঝা যায়, বার্নহ্যামের আগুন জ্বালানো মানুষরা সম্ভবত প্রাথমিক নিয়ান্ডারথাল ছিল।

নিয়ান্ডারথালদের আগুন ব্যবহারের দক্ষতা

নিয়ান্ডারথালদের আগুন ব্যবহারের দক্ষতা নিয়ে দীর্ঘদিন বিতর্ক ছিল। অনেক গবেষক মনে করতেন, তারা শুধু প্রাকৃতিক আগুন সংরক্ষণ করত, নিজেরা আগুন জ্বালাতে পারত না। কিন্তু বার্নহ্যামের পাইরাইট ও ফ্লিন্টের উপস্থিতি, নিয়ন্ত্রিত আগুনের চিহ্ন—সব মিলিয়ে স্পষ্ট হয়, নিয়ান্ডারথালরা নিজেরাই আগুন জ্বালাতে পারত এবং এই প্রযুক্তি তারা ইউরোপে ছড়িয়ে দিয়েছিল।

আধুনিক মানুষের আগমন ও ইউরোপে হোমো সেপিয়েন্সের সময়রেখা

আধুনিক মানুষ (Homo sapiens) আফ্রিকায় উদ্ভবের পর প্রায় ৪৫,০০০–৪০,০০০ বছর আগে ইউরোপে প্রবেশ করে। তখন নিয়ান্ডারথালরা ইউরোপে প্রায় ২ লক্ষ বছর ধরে বাস করছিল। আধুনিক মানুষের আগমন ও প্রযুক্তিগত উৎকর্ষের ফলে নিয়ান্ডারথালরা ধীরে ধীরে বিলুপ্ত হয়, তবে আগুন ব্যবহারের দক্ষতা তাদের মধ্যে আগে থেকেই ছিল—বার্নহ্যাম তার শক্তিশালী প্রমাণ।


আগুন ব্যবহারের বিবর্তনমূলক গুরুত্ব: উষ্ণতা, আলো, সুরক্ষা, রান্না, সামাজিকতা ও মস্তিষ্ক বিকাশ

উষ্ণতা ও সুরক্ষা

উত্তর ইউরোপের ঠান্ডা পরিবেশে টিকে থাকতে আগুন ছিল অপরিহার্য। আগুনের উষ্ণতা শুধু শীত নিবারণই নয়, বরং শিকার ও খাদ্য সংরক্ষণ, আশ্রয়স্থল উষ্ণ রাখা, এবং বন্য প্রাণীর আক্রমণ থেকে সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ ছিল। আগুনের আলো রাতের অন্ধকারে নিরাপত্তা ও কার্যকলাপের সুযোগ বাড়িয়েছিল।

রান্না, পুষ্টি ও মস্তিষ্ক বিকাশ

রান্না করা খাবার সহজে হজম হয়, পুষ্টি ও ক্যালরি আহরণ বাড়ে, এবং বিষাক্ত উপাদান ও জীবাণু ধ্বংস হয়। গবেষক রিচার্ড র‍্যাংহাম ও র‍্যাচেল কারমোডি দেখিয়েছেন, রান্না করা খাবার খাওয়ার ফলে মানুষের দাঁত ছোট হয়েছে, অন্ত্র-নালী সংকুচিত হয়েছে, এবং মস্তিষ্কের আকার বেড়েছে—কারণ রান্না করা খাবার থেকে বেশি শক্তি পাওয়া যায়, যা মস্তিষ্কের বিকাশে ব্যবহৃত হয়েছে।

সামাজিকতা, শিক্ষা ও ভাষা বিকাশ

আগুনের চারপাশে রাতের বেলা মানুষেরা একত্রিত হতো, গল্প বলত, অভিজ্ঞতা বিনিময় করত, শিশুদের শিক্ষা দিত। গবেষণা বলছে, আগুনের আলোয় রাতের সামাজিকতা ভাষা বিকাশ, গল্প বলার সংস্কৃতি, এবং সমবায় আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আগুনের চারপাশে বসে গল্প বলা, গান গাওয়া, পরিকল্পনা করা—এসবই মানব সমাজের জটিলতা ও সৃজনশীলতা বাড়িয়েছে।

টেবিল: আগুন ব্যবহারের বিবর্তনমূলক প্রভাব

ক্ষেত্র  আগুনের ভূমিকা
উষ্ণতা ঠান্ডা পরিবেশে টিকে থাকা
সুরক্ষা বন্য প্রাণী ও শত্রুর হাত থেকে রক্ষা
রান্না ও পুষ্টি সহজ হজম, বিষাক্ততা দূর, ক্যালরি আহরণ বৃদ্ধি
মস্তিষ্ক বিকাশ বেশি শক্তি সরবরাহ, মস্তিষ্কের আকার বৃদ্ধি
সামাজিকতা রাতের আলোয় গল্প, শিক্ষা, ভাষা বিকাশ
প্রযুক্তি নতুন সরঞ্জাম, আঠা, কাঠ শক্তকরণ ইত্যাদি

এই টেবিলটি দেখায়, আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার মানবজাতির শারীরিক ও মানসিক বিবর্তনে কতটা গভীর প্রভাব ফেলেছে।


বার্নহ্যাম আবিষ্কার: বৈজ্ঞানিক পদ্ধতি ও পরীক্ষাগার বিশ্লেষণ

মাইক্রোস্কোপি ও জিওকেমিক্যাল পদ্ধতি

বার্নহ্যাম সাইটের পোড়া মাটি, ফ্লিন্ট ও পাইরাইটের নমুনা SEM-EDS, FTIR, এবং অন্যান্য মাইক্রোস্কোপিক ও রাসায়নিক বিশ্লেষণে পরীক্ষা করা হয়েছে। পোড়া মাটিতে হেমাটাইট ও অন্যান্য অক্সাইড গঠনের চিহ্ন, ফ্লিন্টে তাপ-প্রভাবিত ফাটল ও রঙের পরিবর্তন, এবং পাইরাইটে ঘর্ষণ-চিহ্ন—সব মিলিয়ে এগুলো নিয়ন্ত্রিত আগুনের প্রমাণ। এইসব বৈজ্ঞানিক বিশ্লেষণ নিশ্চিত করেছে, বার্নহ্যামে নিয়ন্ত্রিত ও উদ্দেশ্যমূলক আগুন জ্বালানো হয়েছে।

তুলনামূলক সাইট ও বৈজ্ঞানিক বিতর্ক

বিশ্বের অন্যান্য সাইট যেমন Wonderwerk Cave (দক্ষিণ আফ্রিকা), Qesem Cave (ইসরায়েল), Cueva Negra (স্পেন) ইত্যাদিতে আগুন ব্যবহারের প্রমাণ মিললেও, বার্নহ্যামের মতো সরাসরি আগুন জ্বালানোর প্রমাণ এত পুরনো আর কোথাও পাওয়া যায়নি। অধিকাংশ সাইটে পোড়া হাড়, ছাই, পোড়া মাটি ইত্যাদি পাওয়া গেলেও, নিয়ন্ত্রিত আগুন জ্বালানোর সরাসরি প্রমাণ এত স্পষ্ট নয়। অনেক গবেষক মনে করেন, প্রাচীন মানবজাতি প্রথমে প্রাকৃতিক আগুন সংরক্ষণ করত, পরে নিয়ন্ত্রিত আগুন জ্বালানো শিখে প্রযুক্তিগত বিপ্লব ঘটায়।


বৈজ্ঞানিক বিতর্ক ও বিকল্প ব্যাখ্যা: প্রাকৃতিক বন-আগুন বনাম মানব-উৎপন্ন আগুন

প্রাকৃতিক বন-আগুনের সম্ভাবনা

প্রাকৃতিক বন-আগুন (wildfire) অনেক সময় পোড়া মাটি, পোড়া হাড়, পোড়া পাথর তৈরি করতে পারে। তবে বার্নহ্যামের ক্ষেত্রে পোড়া মাটির স্তর, আগুনে ফাটা ফ্লিন্ট, এবং বিশেষত পাইরাইটের উপস্থিতি—সব মিলিয়ে এগুলো স্বাভাবিক বন-আগুনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন। গবেষকরা চার বছর ধরে জিওকেমিক্যাল ও মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন, এই পোড়া মাটি ও ফ্লিন্টের ফাটল স্বাভাবিক বন-আগুনের নয়, বরং নিয়ন্ত্রিত ও পুনরাবৃত্ত আগুনের ফল।

মানব-উৎপন্ন আগুনের পক্ষে প্রমাণ

পাইরাইটের উপস্থিতি, পোড়া মাটির তাপমাত্রা বিশ্লেষণ, আগুনে ফাটা ফ্লিন্টের ছড়াছড়ি, এবং একই স্থানে বারবার আগুন জ্বালানোর চিহ্ন—সব মিলিয়ে এগুলো মানব-উৎপন্ন আগুনের শক্তিশালী প্রমাণ। গবেষকরা পরীক্ষাগারে কৃত্রিমভাবে পোড়ানো নমুনার সঙ্গে তুলনা করে নিশ্চিত করেছেন, বার্নহ্যামের আগুনগুলোতে অন্তত ৪০০–৭০০°C তাপমাত্রা বজায় রাখা হয়েছিল, এবং একই স্থানে বারবার আগুন জ্বালানো হয়েছে—যা স্বাভাবিক বন-আগুনের চেয়ে সম্পূর্ণ ভিন্ন।


গবেষণা প্রকাশনা ও বিজ্ঞানীদের মন্তব্য

প্রকাশনা ও সাময়িকী

বার্নহ্যাম আবিষ্কারটি ২০২৫ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী Nature-এ প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রের শিরোনাম—“Earliest evidence of making fire”—এবং এতে ব্রিটিশ মিউজিয়াম, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডনসহ একাধিক প্রতিষ্ঠানের গবেষকরা যুক্ত ছিলেন।

প্রধান গবেষকদের মন্তব্য ও উদ্ধৃতি

  • নিক অ্যাশটন (British Museum):
    “এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার। আমি গর্বিত যে আমাদের টিম এই যুগান্তকারী সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছে। অবিশ্বাস্য যে এত পুরনো নিয়ান্ডারথালরা এত আগে ফ্লিন্ট, পাইরাইট ও টিন্ডারের বৈশিষ্ট্য জানত।”

  • সাইমন পারফিট (UCL):
    “এই আবিষ্কার আমাদের জানার জানালায় নতুন দিগন্ত খুলে দিয়েছে—মানুষ শুধু আগুন ব্যবহার করত না, বরং নিয়ন্ত্রণ ও উৎপাদন করত। এটি মানব বিবর্তনের এক গেম-চেঞ্জার মুহূর্ত।”

  • ড. সিলভিয়া বেলো (Natural History Museum):
    “পাইরাইটের মাইক্রোস্কোপিক বিশ্লেষণ থেকে বোঝা যায়, প্রাথমিক নিয়ান্ডারথালরা ৪ লক্ষ বছর আগে আগুন জ্বালাতে, নিয়ন্ত্রণ করতে ও ব্যবহার করতে পারত।”

  • প্রফেসর ক্রিস স্ট্রিংগার (Natural History Museum):
    “বার্নহ্যামের আগুন জ্বালানো মানুষরা সম্ভবত প্রাথমিক নিয়ান্ডারথাল ছিল। এই সময়ে মানুষের মস্তিষ্কের আকার আধুনিক স্তরে পৌঁছেছিল, এবং আগুনের ব্যবহার তার অন্যতম চালিকা শক্তি।”

  • রব ডেভিস (British Museum):
    “আগুনের চারপাশে রাতের বেলা মানুষেরা একত্রিত হতো, গল্প বলত, পরিকল্পনা করত—এটি মানব সমাজের বিকাশে অপরিহার্য ভূমিকা রেখেছে।”


আগুনের ইতিহাসে নতুন অধ্যায়

বার্নহ্যাম, সাফোকের আবিষ্কার মানবজাতির ইতিহাসে আগুনের আবিষ্কার ও ব্যবহারের সময়রেখাকে আমূল বদলে দিয়েছে। এখানে পাওয়া পোড়া মাটি, আগুনে ফাটা ফ্লিন্ট, এবং বিশেষত পাইরাইটের উপস্থিতি প্রমাণ করে, আজ থেকে ৪ লক্ষ বছর আগে নিয়ান্ডারথালরা নিজেরাই আগুন জ্বালাতে পারত। এই প্রযুক্তি শুধু তাদের ঠান্ডা পরিবেশে টিকে থাকতে নয়, বরং রান্না, পুষ্টি, মস্তিষ্ক বিকাশ, সামাজিকতা ও ভাষা বিকাশে গভীর প্রভাব ফেলেছে।

বার্নহ্যাম আবিষ্কার দেখিয়ে দেয়, আগুনের নিয়ন্ত্রিত ব্যবহার মানবজাতির বিবর্তনের কেন্দ্রে ছিল। এটি শুধু প্রযুক্তিগত নয়, সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লবও ঘটিয়েছিল। আগুনের চারপাশে রাতের গল্প, শিক্ষা, সমবায় আচরণ—এসবই মানব সমাজের ভিত্তি গড়ে তুলেছিল।

এই আবিষ্কার ভবিষ্যতের প্রত্নতাত্ত্বিক গবেষণায় নতুন দিগন্ত খুলে দিয়েছে। আগুনের ইতিহাসে বার্নহ্যাম এখন এক অনন্য মাইলফলক—যেখানে মানবজাতি প্রথমবারের মতো প্রকৃতির নিয়ন্ত্রণ নিয়ে নিজের ভাগ্য গড়ার পথে এগিয়ে যায়।


“আগুনের আলোয় মানবজাতি শুধু রাতের অন্ধকারই দূর করেনি, বরং সভ্যতার নতুন ভোরের সূচনা করেছিল।” — গবেষক দল, Nature, ২০২৫


তথ্যসূত্র:
এই প্রতিবেদনটি প্রস্তুত করতে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞান সাময়িকী Nature, ব্রিটিশ মিউজিয়াম, ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, DW, BBC Earth, NDTV, The Independent, Pathways to Ancient Britain Project, এবং সাম্প্রতিক বৈজ্ঞানিক গবেষণাপত্রের তথ্য ও উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে।

জুনিয়র বৃত্তি পরীক্ষা: কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে যা করণীয়

জুনিয়র বৃত্তি পরীক্ষা: কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে যা করণীয়

নির্দেশনায় অনুযায়ী, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুই জন করে দায়িত্ব পালন করবেন। কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করতে হবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষা: কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে যা করণীয়

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের জন্য কেন্দ্রসচিবদের প্রতি জরুরি নির্দেশনা দেয়া হয়েছে। কোন কেন্দ্রে আসন অনুপাতে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হলে ওই কেন্দ্রের পাশে শিক্ষাপ্রতিষ্ঠানকে সাব-সেন্টার করে পরীক্ষা নেয়া যাবে। জানা গেছে, ২৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বৃত্তি পরীক্ষা চলবে।

রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা যায়। এ চিঠি জুনিয়র বৃত্তি পরীক্ষার সব কেন্দ্রের কেন্দ্রসচিবদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় অনুযায়ী, প্রতি ২০ জন পরীক্ষার্থীর জন্য ১ জন কক্ষ পরিদর্শক পরীক্ষা কক্ষে দায়িত্ব পালন করবেন এবং প্রতিটি কক্ষে কমপক্ষে দুই জন করে দায়িত্ব পালন করবেন। কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রেখে পরীক্ষার্থীর আসন ব্যবস্থা করতে হবে।

প্রশ্নপত্রের ২ সেট পরীক্ষার তারিখ অনুসারে সেটভিত্তিক আলাদা করে সিকিউরিটি খামে প্যাকেট করতে হবে। শুরুর আগে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থী, অভিভাবক বা অন্য কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে কার্যকর ব্যবস্থা নিতে হবে, প্রয়োজনে হ্যান্ড মাইক ব্যবহার করতে হবে, সম্ভব হলে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।

নির্দেশনায় অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান তার বিদ্যালয়ের প্রবেশপত্র নিজ নিজ বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করবেন এবং ২১ ডিসেম্বরের আগে তা পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ নিশ্চিত করবেন।

জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর সব পরীক্ষার্থী ৮ম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত, বিষয়ে পূর্ণনম্বর ১০০ ও পূর্ণসময় ৩ ঘন্টা এবং বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় ৫০+৫০ নম্বরে, ১.৩০ মিনিট + ১.৩০ মিনিট সময়ে অংশগ্রহণ করবে। পরীক্ষা সকাল ১০ টায় শুরু হবে। পরীক্ষা শুরুর সাত দিন আগে ট্রেজারিতে বা থানা লকারের ট্রাংকে রক্ষিত প্রশ্নপত্রের প্যাকেটের সঙ্গে প্রশ্নপত্রের বিবরণী তালিকা ঠিকভাবে যাচাই করতে হবে। প্রশ্নপত্রের প্যাকেট যাচাইকালে সংশ্লিষ্ট ট্রেজারি অফিসার, উপজেলা নির্বাহী অফিসার, কেন্দ্রসচিব এবং পরীক্ষা পরিচালনা কমিটির সদস্যরা অবশ্যই উপস্থিত থাকবেন।

এছাড়াও, প্রশ্নপত্রের প্যাকেট যাচাই-এর দিনে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে তারিখ ভিত্তিক প্রশ্নপ্রত্রের প্যাকেট সাজিয়ে সিকিউরিটি খামের গাম লাগিয়ে এবং কার্টন টেপে যথাযথভাবে মুড়িয়ে নিতে হবে এবং সিকিউরিটি খামের ওপর পরীক্ষার তারিখ, বিষয় কোড ও সেট কোড অবশ্যই লিখতে হবে। এ বিষয়ে কোনো ত্রুটি পরিলক্ষিত হলে তা কেন্দ্রসচিবের দায়িত্বে অবহেলা বলে গণ্য হবে।

ট্রেজারি থেকে পরীক্ষার দিনগুলোতে ট্রেজারি অফিসারের কাছ থেকে ওই দিনের প্রশ্নপত্রের সিকিউরিটি খাম ২ সেট গ্রহণ করতে হবে। অত্যন্ত সতর্কতার সঙ্গে থানা, ট্রেজারি থেকে পুলিশ প্রহরাসহ প্রশ্নপত্রের প্যাকেট (সিকিউরিটি খাম) কেন্দ্রে আনতে হবে। প্রশ্নপত্র ব্যবহারের এসএমএস মোতাবেক সেট ব্যবহার করতে হবে এবং এসএমএস পাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খুলতে হবে। অব্যবহৃত সেটের প্রশ্নপত্রের খাম অক্ষত অবস্থায় উপজেলা কমিটির কাছে জমা দিতে হবে। উপজেলা কমিটি জেলা কমিটির কাছে জমা দেবে।

নির্দেশনায় আরো বলা হয়, কেন্দ্রসচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা ইলেক্ট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন কেন্দ্রসচিব ব্যবহার করতে পারবেন। পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে অবশ্যই প্রবেশ করানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময়ের পর কোনো পরীক্ষার্থী আসলে কেন্দ্রসচিব বিশেষ বিবেচনায় রেজিস্ট্রার খাতায় রোল নং ও অন্যান্য তথ্য লিপিবদ্ধ করে কেন্দ্রে প্রবেশের অনুমতি দিতে পারবেন। পরীক্ষা শেষে সংশ্লিষ্ট বোর্ডে রেজিস্ট্রার খাতাটি জমা দিতে হবে।

হাদির জন্য গোটা দেশ কাঁদলেও নিশ্চুপ কেন কথিত সেই বুদ্ধিজীবীরা

হাদির জন্য গোটা দেশ কাঁদলেও নিশ্চুপ কেন কথিত সেই বুদ্ধিজীবীরা

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির ওপর নৃশংস হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়কের আরোগ্য কামনায় দেশজুড়ে সাধারণ মানুষ প্রার্থনা জানালেও, এই ন্যক্কারজনক হামলা নিয়ে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক এবং টক-শো আলোচকদের একাংশের ভূমিকা জনমনে গভীর অসন্তোষের সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে কুখ্যাত এই সুশীলরা খুনি হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চিহ্নিত দোসর হিসেবে পরিচিত।


উল্টো জুলাই বিপ্লবীদের বিরুদ্ধে প্রকাশ্যে ছড়াচ্ছে বিদ্বেষ, হত্যায় প্ররোচনা
                        হাদির জন্য গোটা দেশ কাঁদলেও নিশ্চুপ কেন কথিত সেই বুদ্ধিজীবীরা

অভিযোগ উঠেছে, সাংস্কৃতিক ফ্যাসিস্টরা জুলাই বিপ্লবীদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন, ফ্যাসিবাদি বয়ানের মধ্যদিয়ে তাদের হত্যাযোগ্য করে তুলছেন। এমনকি হাদির বর্বরোচিত হত্যাচেষ্টার ঘটনাকে প্রকারান্তরে ‘উৎসব’ হিসেবে পালন করতে দেখা গেছে নির্লজ্জ এই দেশবিরোধীদের। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বিদ্বেষ ছড়ানোর পরও হাসিনার দোসরদের আইনের আওতায় না আনায় সরকার ও প্রশাসনের প্রতি চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেশপ্রেমিক জনতা।

হাদিকে গুলি করার পর সামাজিক মাধ্যমে ক্ষোভের প্রধান লক্ষ্যবস্তু হয়েছেন সাংবাদিক ও টক-শো ব্যক্তিত্ব আনিস আলমগীর, যিনি গণহত্যাকারী হাসিনার ঘনিষ্ঠ দোসর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ, তিনি লাহোরি নেহারি খাওয়ার ভিডিও পোস্ট করে হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে সেলিব্রেট করেছেন। এছাড়াও গণহত্যাকারী আওয়ামী লীগের প্রতি সহানুভুতি প্রকাশকারী মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নুর তুষার, সাংবাদিক মাকসুদ কামাল, পান্না, নিকোলা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চিহ্নিত সাংস্কৃতিক ফ্যাসিস্টদের বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন নেট দুনিয়ার বাসিন্দারা।

নেটিজেনরা বলছেন, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই আনিস আলমগীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'হাস্যকরভাবে আওয়ামী লীগকে টেনে আনা হচ্ছে' লিখে আওয়ামী লীগকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেন। তার মতো আওয়ামী পন্থি অন্যান্য বুদ্ধিজীবীরাও এই সন্ত্রাস বা হত্যাচেষ্টাকে 'সেলিব্রেট' করছেন এবং হত্যাকারীদের উৎসাহিত করছেন। এটা তাদের মানসিক বিকারগ্রস্ততা প্রমাণ করে। আর এই ধরনের মানসিক বিকারগ্রস্ত ও জুলাই অভ্যুত্থান-বিদ্বেষীরা কিভাবে ধরাছোয়ার বাইরে রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

সচেতন মহলের অভিযোগ, আওয়ামী লীগ যখন কোনো প্রোপাগান্ডা ছড়ায়, আনিস আলমগীররা তা যাচাই ছাড়াই প্রচার করেন। কিন্তু সন্দেহভাজন হামলাকারী হিসেবে সাবেক ছাত্রলীগ নেতার নাম আসার পরও তারা ‘হাস্যকরভাবে আওয়ামী লীগকে টেনে আনা হচ্ছে’ বলে দায় এড়ানোর চেষ্টা করেন।

এছাড়া, আওয়ামী লীগের চিহ্নিত দোসররা দেশের বৃহত্তম একটি ব্যবসায়ী গোষ্ঠীর মিডিয়া গ্রুপসহ একাধিক চ্যানেলে 'সফট লীগ' সেজে সরকারের সমালোচনা করার আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার বুলি আওড়িয়ে হাদির মতো কর্মীদের 'রাজাকার' ট্যাগিং করে হত্যার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এদিকে, বামপন্থী নেতা-কর্মী, সুশীল সমাজ এবং '৭১-এর মুক্তিযোদ্ধা নামধারী ব্যক্তিরা—যারা সাধারণত যেকোনো হামলার প্রতিবাদে সরব হন—তারা হাদির ঘটনায় নিশ্চুপ থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন, হাদির ওপর হামলার ঘন্টায় নিন্দা করে এখনও ১২১ নাগরিক, ২৫১ বুদ্ধিজীবী, ৩০১ সংস্কৃতি কর্মীর বিবৃতি পাইলাম না। পান থেকে চুন খসলেও, যারা তীব্র নিন্দা জানিয়ে দেশে উগ্রবাদের উত্থান হয়েছে শঙ্কা করে বক্তৃতা বিবৃতি দেন, হাদির ওপর হামলার পর তাঁরা নিরব কেন?

অনেকেই এসব তথাকথিত বুদ্ধিজীবীদের দেশের প্রধান ভাইরাস হিসেবে আখ্যায়িত করেছেন, যারা চেতনার ব্যবসার সুযোগ না থাকায় এই হামলার ঘটনায় মুখ খোলেননি। তারা হাসিনার দোসরদের টক-শোতে আমন্ত্রণ জানানোর জন্য সংশ্লিষ্ট টিভি চ্যানেলগুলোর লাইসেন্স বাতিলের আন্দোলন করার হুমকি দিয়েছেন।

জুলাই বিপ্লবীদের সমর্থক এস এম সাইফ মোস্তাফিজ এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো ব্যক্তিরা খোলাখুলিভাবে তাদের বিরুদ্ধে 'যুদ্ধ ঘোষণা' করেছেন। তারা কড়া ভাষায় হুঁশিয়ারী দিয়ে বলেছেন, ‘‘আজকে থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের সিম্প্যাথাইজার, তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী তথাকথিত বুদ্ধিজীবী, টকশো জীবী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক এবং এদেরকে প্রোমট করা মিডিয়া হাউজ, পত্রিকা, স্পন্সরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।এখন থেকে যারা আনিস আলমগীর, আবদুন নুর তুষার, কথা কামাল, পান্না ও শাওনসহ এদের সঙ্গে টকশোতে যাবেন কিংবা একই সুরে কথা বলবেন, এদের সবাইকে বয়কট করতে হবে। জুলাইয়ের অবমাননা যারা করবে, তাদেরই আমরা মার্কেট আউট করে দেব।’’

হাদিকে গুলি করার প্রধান সন্দেহভাজন সাবেক ছাত্রলীগ নেতার জামিনের ঘটনায় বিচার বিভাগ এবং আইনজীবীদের একটি অংশের প্রতিও সন্দেহ প্রকাশ করা হয়েছে। অভিযোগ উঠেছে, কতিপয় বিচারক ও আইনজীবীদের ‘যৌথ চক্র’ টাকার বিনিময়ে 'দুর্ধর্ষ খুনিদের' গণহারে জামিন দিচ্ছে। জামিন করানোয় জড়িত বিচারক ও আইনজীবীদের নাম প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা জুলাই যোদ্ধা এবং এদেশের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ওসমান হাদির উপর হামলার ঘটনাটিকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যথাযথভাবে মোকাবিলায় ব্যর্থ হওয়ায় বিএনপি-জামায়াত-এনসিপির সমালোচনা করেছেন অনেকে। অভিযোগ উঠেছে, তারা আসল শত্রুকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত। ফলে হাদিদের মতো সাহসী বীর ও ভারতীয় আধিপত্যবাদের জমকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এদিকে, ছাত্রলীগ নেতা ফয়সাল করিম দাউদসহ অপরাধীকে প্রকাশ্যে গ্রেফতার করতে না পারাকে 'চরম ব্যর্থতা' হিসেবে অভিহিত করছেন সচেতন মহল। পুলিশসহ বিভিন্ন বাহিনীর ভেতরে লীগের 'দোসররা' বসে আছে, যারা কৌশলে অপরাধীদের আড়াল করছে বলেও অভিযোগ উঠেছে।

পাটজাত পণ্য রপ্তানিকারকদের সহায়তায় নতুন নীতি চালু

পাটজাত পণ্য রপ্তানিকারকদের সহায়তায় নতুন নীতি চালু

রপ্তানিকারকদের দ্রুত বৈদেশিক আয় দেশে ফেরত আনা এবং ব্যবসায়িক ঝুঁকি কমাতে নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে রপ্তানি করা পাটজাত পণ্যের রপ্তানি বিল কমিয়ে (ডিসকাউন্ট দিয়ে) পরিশোধের আবেদন গ্রহণ করবে নিয়ন্ত্রণ সংস্থা। এর আগে শুধু তৈরি পোশাক ও চামড়াজাত পণ্যের ক্ষেত্রে এই সুবিধা ছিল।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পাটজাত পণ্য রপ্তানিকারকদের সহায়তায় নতুন নীতি চালু

এতে বাংলাদেশ ব্যাংক জানায়, বিদেশি ক্রেতা যদি পণ্যের মান, বাজার পরিস্থিতি বা শিপমেন্ট-সংক্রান্ত কারণে পুরো বিল পরিশোধ না করে কম দামে পরিশোধ করতে চান, তাহলে রপ্তানিকারকরা যাতে দ্রুত তাদের আয় ফেরত আনতে পারেন, সে জন্যই এই সুবিধা দেওয়া হয়েছে। অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো প্রয়োজনীয় নথি ও নিয়ম মেনে আবেদন জমা দিতে পারবে।

রপ্তানিকারকদের স্বার্থ রক্ষায় ডিসকাউন্ট কমিটিতে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন (বিজেএমএ) ও বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশন (বিজেএসএ)–কে সহ-সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এই সিদ্ধান্ত রপ্তানিকারকদের নগদ প্রবাহ বজায় রাখতে, বিরোধ কমাতে এবং রপ্তানি আয় আইনগতভাবে দেশে আনতে বড় ভূমিকা রাখবে।

উল্লেখ, যে কোনো পণ্য বিদেশে যে দামে রপ্তানি করা হয়েছে, কোনো কারণে বিদেশি ক্রেতা যদি সেই পুরো মূল্য পরিশোধ না করে কম টাকা দিতে চায়, তাহলে যেই কম দামে পরিশোধ করার অনুরোধ বা দাবি করা হয়, সেটাই হলো ডিসকাউন্ট ক্লেইম।