Sunday, December 07, 2025

দহন রোষ: কবিতা -সিক্ত

 

দহন রোষ

                       – সিক্ত


মৃত্যু পথের যাত্রী আমি
দুঃখ আমার বন্ধু,
সুখের আশায় দিচ্ছি পাড়ি
অথৈ অপার সিন্ধু।

থাকবে না কেউ আমার সাথে
ডাকবে না কেউ পিছু
হারিয়ে যাব অন্ত পারে
ছাড়িয়ে সকল বিন্দু।

হাতটি ধরে ডাকবে যখন
তোমার বুকের অঙ্গে
ঘুমটি ভেঙে দেখবে তখন
শূন্য তোমার সঙ্গে।

তোমার বদন ভরিয়ে যাবে
তোমার চোখের জলে
ভাববে তুমি কৃষ্ণ এসে
ডাকছে তোমায় রাধে।

দুচোখ খুলে চাইবে তখন
হাজার তারা সঙ্গ
তোমার স্বজন ডাকছে তোমায়
করে কত ব্যঙ্গ।

আসবে যখন তোমার প্রিয়
সুখের কোনো রাত্রিই
দেখবে তখন ডাকছে তোমায়
মরণ পথের যাত্রী।

======

দহন রোষ – আগুন আর আবেগের মাঝখানে  দহন রোষ: অন্তরের অগ্নিশিখা  দহন রোষ – যেখানে রোষ মিলিত হয় অনুভূতির সাথে  দহন রোষ: শূন্য ও অসীমের গল্প  দহন রোষ – মরণ পথের যাত্রা ও আবেগের সঙ্গী  দহন রোষ: চোখের জলে আঁকা কবিতা  দহন রোষ – আবেগের আগুনে লেখা  দহন রোষ: অন্তরের ডাক
দহন রোষ: একটি দার্শনিক কবিতা
– সিক্ত


শেয়ার করুন
Golam Imtiaz

Author: Golam Imtiaz