Sunday, May 03, 2026

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।



নিউজ ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকায় ছাত্রদলের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও সাংগঠনিক সেশনে সক্রিয় ভূমিকা রাখছেন গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম মোবাশ্বের। তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় নিয়মিত সেশন আয়োজনের মাধ্যমে তিনি তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। ছাত্রদলের একাধিক দায়িত্বশীল সূত্র, সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মী এবং সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীর বাংলাদেশের জন্য দক্ষ ও সচেতন নেতৃত্ব গড়ে তোলায় তার এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় সম্পৃক্ততার কারণে অতীতে তিনি কারাবরণ করেছেন। দলীয় একাধিক সূত্র ও ঘনিষ্ঠদের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বালির টাক দিয়ে অবরোধ করার সময় আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন মিছিল মিটিংয়ে সক্রিয় ভূমিকা পালন করায় পল্টনে আন্দোলনরত অবস্থায় তাকে এরেস্ট করে এবং ২টি মামলায় তিনি আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন এবং ১ নম্বর আসামি হিসেবে ২০১৫ সালে দীর্ঘ সময় কারাভোগ করেন। সংশ্লিষ্টরা জানান, ওই সময় তিনি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজ অবস্থান মোকাবিলা করেন এবং কারাবস্থাতেও সাংগঠনিক যোগাযোগ অটুট রাখেন। যা তার রাজনৈতিক অঙ্গীকার ও সম্পৃক্ততার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও পুনর্গঠনের অংশ হিসেবে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। দায়িত্বপ্রাপ্তির পর তিনি প্রশিক্ষণ কাঠামো শক্তিশালী করা, নতুন কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করছেন।

একই সঙ্গে তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি), ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ভূমিকায় তিনি পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়, সংগঠন বিস্তার এবং উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়নে সম্পৃক্ত রয়েছেন।

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।
এর আগে তিনি গাংনী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তৃণমূল পর্যায়ে সংগঠন সক্রিয় রাখা, নতুন নেতৃত্ব তৈরি এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল-এর সঙ্গেও তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।



সংশ্লিষ্টরা আরও জানান, কেন্দ্রীয় রাজনৈতিক দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বেকারত্ব হ্রাসে সচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রমে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

তার এই নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন সহকর্মী ও সংশ্লিষ্ট মহল।


শেয়ার করুন
Golam Imtiaz

Author: Golam Imtiaz