Showing posts with label রাজনীতি. Show all posts
Showing posts with label রাজনীতি. Show all posts

Sunday, May 03, 2026

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।



নিউজ ডেস্ক রিপোর্ট:

রাজধানী ঢাকায় ছাত্রদলের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও সাংগঠনিক সেশনে সক্রিয় ভূমিকা রাখছেন গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নাঈম মোবাশ্বের। তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় নিয়মিত সেশন আয়োজনের মাধ্যমে তিনি তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছেন। ছাত্রদলের একাধিক দায়িত্বশীল সূত্র, সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মী এবং সহকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আগামীর বাংলাদেশের জন্য দক্ষ ও সচেতন নেতৃত্ব গড়ে তোলায় তার এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় সম্পৃক্ততার কারণে অতীতে তিনি কারাবরণ করেছেন। দলীয় একাধিক সূত্র ও ঘনিষ্ঠদের তথ্য অনুযায়ী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বালির টাক দিয়ে অবরোধ করার সময় আওয়ামী লীগ সরকার আমলে বিভিন্ন মিছিল মিটিংয়ে সক্রিয় ভূমিকা পালন করায় পল্টনে আন্দোলনরত অবস্থায় তাকে এরেস্ট করে এবং ২টি মামলায় তিনি আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন এবং ১ নম্বর আসামি হিসেবে ২০১৫ সালে দীর্ঘ সময় কারাভোগ করেন। সংশ্লিষ্টরা জানান, ওই সময় তিনি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজ অবস্থান মোকাবিলা করেন এবং কারাবস্থাতেও সাংগঠনিক যোগাযোগ অটুট রাখেন। যা তার রাজনৈতিক অঙ্গীকার ও সম্পৃক্ততার একটি দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে

সম্প্রতি সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও পুনর্গঠনের অংশ হিসেবে তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। দায়িত্বপ্রাপ্তির পর তিনি প্রশিক্ষণ কাঠামো শক্তিশালী করা, নতুন কর্মীদের দক্ষতা উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করছেন।

একই সঙ্গে তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি), ঢাকা মহানগর উত্তর শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ভূমিকায় তিনি পেশাজীবী ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয়, সংগঠন বিস্তার এবং উন্নয়নমুখী কার্যক্রম বাস্তবায়নে সম্পৃক্ত রয়েছেন।

গাংনী উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈম মোবাশ্বের ঢাকা মহানগর উত্তর ছাত্রদলে প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এর দায়িত্ব পেয়েছেন।
এর আগে তিনি গাংনী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালনকালে তৃণমূল পর্যায়ে সংগঠন সক্রিয় রাখা, নতুন নেতৃত্ব তৈরি এবং বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়াও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল-এর সঙ্গেও তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে বলে জানা গেছে।



সংশ্লিষ্টরা আরও জানান, কেন্দ্রীয় রাজনৈতিক দিকনির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ত রয়েছেন। বিশেষ করে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বেকারত্ব হ্রাসে সচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রমে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন।

তার এই নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেছেন সহকর্মী ও সংশ্লিষ্ট মহল।

Saturday, April 04, 2026

ইরানের প্রতিরোধে আমেরিকা ধরাশায়ী, বিলিয়ন ডলারের ক্ষতি।

ইরানের প্রতিরোধে আমেরিকা ধরাশায়ী, বিলিয়ন ডলারের ক্ষতি।

 

ইরানের প্রতিরোধে আমেরিকার বড় ধাক্কা: যুদ্ধে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন যুক্তরাষ্ট্র

ঢাকা, ৪ এপ্রিল ২০২৬ — মধ্যপ্রাচ্যে চলমান ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে আমেরিকা এখন পর্যন্ত তার সাম্প্রতিক সময়ের অন্যতম বড় সামরিক ও অর্থনৈতিক ক্ষতির মুখোমুখি হয়েছে। ইরানের পাল্টা আক্রমণে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে বিলিয়ন ডলারের সম্পদ নষ্ট হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।

২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর ব্যাপক বিমান হামলা শুরু করে, যাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ একাধিক শীর্ষ কর্মকর্তা নিহত হন। এই অভিযানকে যুক্তরাষ্ট্র ‘অপারেশন এপিক ফিউরি’ নামে অভিহিত করেছে। ইরান এর জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে শত শত ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে।

ইরানের আক্রমণে যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি:

মধ্যপ্রাচ্যের অন্তত ১৭টি আমেরিকান সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতারের আল উদেইদ এয়ার বেসে অবস্থিত অত্যাধুনিক AN/FPS-132 রাডার সিস্টেমসহ মূল্যবান সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে, যার আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ১.১ বিলিয়ন ডলার।

বাহরাইনের ফিফথ ফ্লিট সদর দপ্তর, কুয়েতের আলি আল সালেম ও ক্যাম্প আরিফজান, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ার বেস এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বেসসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র।

প্রথম দুই সপ্তাহেই ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে প্রায় ৮০০ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (CSIS) এর বিশ্লেষণে উঠে এসেছে। কোনো কোনো প্রতিবেদনে প্রথম কয়েক দিনেই ক্ষতির পরিমাণ প্রায় ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার দাবি করা হয়েছে।

এছাড়া কয়েকটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি করেছে ইরান, যদিও যুক্তরাষ্ট্র এখনও পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেনি।

ইরানের এই প্রতিরোধ যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতিকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। হরমুজ প্রণালীতে ইরানের নিয়ন্ত্রণ এবং তেল পরিবহনে চীনা ইউয়ানে টোল আদায়ের সিদ্ধান্ত বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী সরবরাহ চেইনে বিঘ্ন ঘটছে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের অভিযান ইরানের নিউক্লিয়ার ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে দুর্বল করেছে। তবে ইরানের পাল্টা আক্রমণ দেখিয়ে দিয়েছে যে তেহরান এখনও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। যুদ্ধ শুরুর এক মাস পরেও সংঘাত অব্যাহত রয়েছে এবং উভয় পক্ষের মধ্যে কোনো স্থায়ী যুদ্ধবিরতির লক্ষণ এখনও স্পষ্ট নয়।

বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণকে আমূল বদলে দিতে পারে। ইরানের প্রতিরোধ ক্ষমতা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

পরিস্থিতি এখনও উত্তপ্ত। বিশ্ববাসী উভয় দেশের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য যুদ্ধবিরতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে।

#ইরানযুদ্ধ #ইরানআমেরিকা #মধ্যপ্রাচ্যসংঘাত #USIranWar

Tuesday, December 30, 2025

জাতির ইতিহাসে এক অধ্যায়ের অবসান

আর নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া !

বিএনপি চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোর ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের রাজনীতি হারাল এক আপসহীন, প্রভাবশালী ও ঐতিহাসিক ব্যক্তিত্বকে।

গৃহবধূ থেকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসা খালেদা জিয়া প্রায় ৪১ বছর ধরে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে। ১৯৮৪ সালের ১০ মে বিএনপির কাউন্সিলের মাধ্যমে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন এবং মৃত্যুর আগ পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বেই বিএনপি দেশের অন্যতম বৃহৎ ও শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়।

জাতির ইতিহাসে এক অধ্যায়ের অবসান
আর নেই বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া !


আপসহীন নেতৃত্ব ও স্বৈরাচারবিরোধী সংগ্রাম

স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর সংকটময় সময়ে রাজনীতিতে আসেন খালেদা জিয়া। ১৯৮২ সালের ৩ জানুয়ারি তিনি বিএনপিতে যোগ দেন, ১৯৮৩ সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং পরে দলের শীর্ষ নেতৃত্বে আসীন হন। জেনারেল এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে তিনি গড়ে তোলেন সাত-দলীয় জোট, শুরু করেন দীর্ঘ ও আপসহীন আন্দোলন। বারবার গৃহবন্দি ও অন্তরীণ হয়েও তিনি কখনো স্বৈরতন্ত্রের সঙ্গে আপস করেননি। এই সংগ্রামের কারণেই তিনি পরিচিত হন ‘আপসহীন নেত্রী’ হিসেবে।

প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস

খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন। তার নেতৃত্বে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়, যা দেশের গণতান্ত্রিক যাত্রায় একটি মাইলফলক। নির্বাচনে অংশ নিয়ে কখনো নিজের আসনে পরাজিত হননি তিনি।

ভারতীয় আধিপত্যবিরোধী অবস্থান ও জাতীয়তাবাদী রাজনীতি

খালেদা জিয়া ছিলেন স্পষ্টভাবে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকেন্দ্রিক রাজনীতির প্রবক্তা। তিনি বারবার দেশের ওপর বিদেশি প্রভাব ও আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার অবস্থান নিয়েছেন। জাতীয়তাবাদী দর্শনের ভিত্তিতে তিনি রাষ্ট্রের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ, সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্যের প্রশ্নে দৃঢ় ভূমিকা পালন করেন। এই অবস্থান তাকে জনগণের কাছে এক স্বতন্ত্র ও শক্ত নেতৃত্বে পরিণত করে।

ব্যক্তিগত বেদনা ও রাজনৈতিক নিপীড়ন

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে বহু কষ্টের মুখোমুখি হয়েছেন। সন্তান আরাফাত রহমান কোকোর মৃত্যু, মায়ের ইন্তেকাল, বারবার কারাবরণ ও দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় গৃহবন্দি জীবন তার সংগ্রামের সাক্ষ্য বহন করে। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে ৩৭২ দিন কারাবন্দি থাকেন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় আবার কারাগারে যেতে হয় তাকে। পরে শর্তসাপেক্ষে মুক্তি এবং ২০২৫ সালের ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে সম্পূর্ণ দণ্ডমুক্ত হন।

জনপ্রিয়তা ও রাজনৈতিক উত্তরাধিকার

চার দশকের বেশি সময় ধরে খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের অন্যতম সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক নেতা। নির্বাচন, আন্দোলন ও সংসদীয় রাজনীতিতে তার প্রভাব ছিল সুদূরপ্রসারী। তার নেতৃত্বে বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং একটি বৃহৎ রাজনৈতিক ধারায় রূপ নেয়।

জন্ম ও শিক্ষাজীবন

খালেদা জিয়া জন্মগ্রহণ করেন ১৯৪৬ সালের ১৫ আগস্ট। তার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজী হলেও শৈশব কেটেছে দিনাজপুরে। দিনাজপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ইতিহাসে স্থান

শহীদ জিয়াউর রহমানের পর বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় জাতীয়তাবাদী নেতৃত্ব হিসেবে খালেদা জিয়া ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। গণতন্ত্র, সার্বভৌমত্ব ও আপসহীন রাজনীতির প্রতীক হয়ে তিনি চিরকাল বেঁচে থাকবেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে।

BD News
শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

Thursday, December 18, 2025

মারা গেছেন শরীফ ওসমান হাদি

মারা গেছেন শরীফ ওসমান হাদি

 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা গেছেন শরীফ ওসমান হাদি

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেলের নিউরো টিমের সদস্য হাদির চিকিৎসক ডা. আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিম তার মৃত্যুর বিষয়টি জানিয়েছে। বাংলাদেশ সময় সাড়ে নয়টার দিকে হাদি মারা যান বলেও জানান তিনি। 

ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও এ বিষয়ে পোস্ট দেয়া হয়েছে। সেখানে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন।’

গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়।

Sunday, December 14, 2025

হাদির জন্য গোটা দেশ কাঁদলেও নিশ্চুপ কেন কথিত সেই বুদ্ধিজীবীরা

হাদির জন্য গোটা দেশ কাঁদলেও নিশ্চুপ কেন কথিত সেই বুদ্ধিজীবীরা

গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির ওপর নৃশংস হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ইনকিলাব মঞ্চের আহ্বায়কের আরোগ্য কামনায় দেশজুড়ে সাধারণ মানুষ প্রার্থনা জানালেও, এই ন্যক্কারজনক হামলা নিয়ে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক এবং টক-শো আলোচকদের একাংশের ভূমিকা জনমনে গভীর অসন্তোষের সৃষ্টি করেছে। সামাজিক মাধ্যমে কুখ্যাত এই সুশীলরা খুনি হাসিনার ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চিহ্নিত দোসর হিসেবে পরিচিত।


উল্টো জুলাই বিপ্লবীদের বিরুদ্ধে প্রকাশ্যে ছড়াচ্ছে বিদ্বেষ, হত্যায় প্ররোচনা
                        হাদির জন্য গোটা দেশ কাঁদলেও নিশ্চুপ কেন কথিত সেই বুদ্ধিজীবীরা

অভিযোগ উঠেছে, সাংস্কৃতিক ফ্যাসিস্টরা জুলাই বিপ্লবীদের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্বেষ ছড়াচ্ছেন, ফ্যাসিবাদি বয়ানের মধ্যদিয়ে তাদের হত্যাযোগ্য করে তুলছেন। এমনকি হাদির বর্বরোচিত হত্যাচেষ্টার ঘটনাকে প্রকারান্তরে ‘উৎসব’ হিসেবে পালন করতে দেখা গেছে নির্লজ্জ এই দেশবিরোধীদের। গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে বিদ্বেষ ছড়ানোর পরও হাসিনার দোসরদের আইনের আওতায় না আনায় সরকার ও প্রশাসনের প্রতি চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন দেশপ্রেমিক জনতা।

হাদিকে গুলি করার পর সামাজিক মাধ্যমে ক্ষোভের প্রধান লক্ষ্যবস্তু হয়েছেন সাংবাদিক ও টক-শো ব্যক্তিত্ব আনিস আলমগীর, যিনি গণহত্যাকারী হাসিনার ঘনিষ্ঠ দোসর হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ, তিনি লাহোরি নেহারি খাওয়ার ভিডিও পোস্ট করে হাদির ওপর গুলিবর্ষণের ঘটনাকে সেলিব্রেট করেছেন। এছাড়াও গণহত্যাকারী আওয়ামী লীগের প্রতি সহানুভুতি প্রকাশকারী মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নুর তুষার, সাংবাদিক মাকসুদ কামাল, পান্না, নিকোলা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনসহ চিহ্নিত সাংস্কৃতিক ফ্যাসিস্টদের বিরুদ্ধে ক্ষোভে ফুসছেন নেট দুনিয়ার বাসিন্দারা।

নেটিজেনরা বলছেন, হামলার কয়েক ঘণ্টার মধ্যেই আনিস আলমগীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে 'হাস্যকরভাবে আওয়ামী লীগকে টেনে আনা হচ্ছে' লিখে আওয়ামী লীগকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেন। তার মতো আওয়ামী পন্থি অন্যান্য বুদ্ধিজীবীরাও এই সন্ত্রাস বা হত্যাচেষ্টাকে 'সেলিব্রেট' করছেন এবং হত্যাকারীদের উৎসাহিত করছেন। এটা তাদের মানসিক বিকারগ্রস্ততা প্রমাণ করে। আর এই ধরনের মানসিক বিকারগ্রস্ত ও জুলাই অভ্যুত্থান-বিদ্বেষীরা কিভাবে ধরাছোয়ার বাইরে রয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

সচেতন মহলের অভিযোগ, আওয়ামী লীগ যখন কোনো প্রোপাগান্ডা ছড়ায়, আনিস আলমগীররা তা যাচাই ছাড়াই প্রচার করেন। কিন্তু সন্দেহভাজন হামলাকারী হিসেবে সাবেক ছাত্রলীগ নেতার নাম আসার পরও তারা ‘হাস্যকরভাবে আওয়ামী লীগকে টেনে আনা হচ্ছে’ বলে দায় এড়ানোর চেষ্টা করেন।

এছাড়া, আওয়ামী লীগের চিহ্নিত দোসররা দেশের বৃহত্তম একটি ব্যবসায়ী গোষ্ঠীর মিডিয়া গ্রুপসহ একাধিক চ্যানেলে 'সফট লীগ' সেজে সরকারের সমালোচনা করার আড়ালে মুক্তিযুদ্ধের চেতনার বুলি আওড়িয়ে হাদির মতো কর্মীদের 'রাজাকার' ট্যাগিং করে হত্যার প্রেক্ষাপট তৈরি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

এদিকে, বামপন্থী নেতা-কর্মী, সুশীল সমাজ এবং '৭১-এর মুক্তিযোদ্ধা নামধারী ব্যক্তিরা—যারা সাধারণত যেকোনো হামলার প্রতিবাদে সরব হন—তারা হাদির ঘটনায় নিশ্চুপ থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ ব্যবহারকারীরা প্রশ্ন তুলেছেন, হাদির ওপর হামলার ঘন্টায় নিন্দা করে এখনও ১২১ নাগরিক, ২৫১ বুদ্ধিজীবী, ৩০১ সংস্কৃতি কর্মীর বিবৃতি পাইলাম না। পান থেকে চুন খসলেও, যারা তীব্র নিন্দা জানিয়ে দেশে উগ্রবাদের উত্থান হয়েছে শঙ্কা করে বক্তৃতা বিবৃতি দেন, হাদির ওপর হামলার পর তাঁরা নিরব কেন?

অনেকেই এসব তথাকথিত বুদ্ধিজীবীদের দেশের প্রধান ভাইরাস হিসেবে আখ্যায়িত করেছেন, যারা চেতনার ব্যবসার সুযোগ না থাকায় এই হামলার ঘটনায় মুখ খোলেননি। তারা হাসিনার দোসরদের টক-শোতে আমন্ত্রণ জানানোর জন্য সংশ্লিষ্ট টিভি চ্যানেলগুলোর লাইসেন্স বাতিলের আন্দোলন করার হুমকি দিয়েছেন।

জুলাই বিপ্লবীদের সমর্থক এস এম সাইফ মোস্তাফিজ এবং সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো ব্যক্তিরা খোলাখুলিভাবে তাদের বিরুদ্ধে 'যুদ্ধ ঘোষণা' করেছেন। তারা কড়া ভাষায় হুঁশিয়ারী দিয়ে বলেছেন, ‘‘আজকে থেকে নিষিদ্ধ ফ্যাসিস্টদের সিম্প্যাথাইজার, তাদের পক্ষে বয়ান উৎপাদনকারী তথাকথিত বুদ্ধিজীবী, টকশো জীবী, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক এবং এদেরকে প্রোমট করা মিডিয়া হাউজ, পত্রিকা, স্পন্সরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি।এখন থেকে যারা আনিস আলমগীর, আবদুন নুর তুষার, কথা কামাল, পান্না ও শাওনসহ এদের সঙ্গে টকশোতে যাবেন কিংবা একই সুরে কথা বলবেন, এদের সবাইকে বয়কট করতে হবে। জুলাইয়ের অবমাননা যারা করবে, তাদেরই আমরা মার্কেট আউট করে দেব।’’

হাদিকে গুলি করার প্রধান সন্দেহভাজন সাবেক ছাত্রলীগ নেতার জামিনের ঘটনায় বিচার বিভাগ এবং আইনজীবীদের একটি অংশের প্রতিও সন্দেহ প্রকাশ করা হয়েছে। অভিযোগ উঠেছে, কতিপয় বিচারক ও আইনজীবীদের ‘যৌথ চক্র’ টাকার বিনিময়ে 'দুর্ধর্ষ খুনিদের' গণহারে জামিন দিচ্ছে। জামিন করানোয় জড়িত বিচারক ও আইনজীবীদের নাম প্রকাশ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানানো হয়েছে।

বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা জুলাই যোদ্ধা এবং এদেশের সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ওসমান হাদির উপর হামলার ঘটনাটিকে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যথাযথভাবে মোকাবিলায় ব্যর্থ হওয়ায় বিএনপি-জামায়াত-এনসিপির সমালোচনা করেছেন অনেকে। অভিযোগ উঠেছে, তারা আসল শত্রুকে ভুলে গিয়ে নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত। ফলে হাদিদের মতো সাহসী বীর ও ভারতীয় আধিপত্যবাদের জমকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এদিকে, ছাত্রলীগ নেতা ফয়সাল করিম দাউদসহ অপরাধীকে প্রকাশ্যে গ্রেফতার করতে না পারাকে 'চরম ব্যর্থতা' হিসেবে অভিহিত করছেন সচেতন মহল। পুলিশসহ বিভিন্ন বাহিনীর ভেতরে লীগের 'দোসররা' বসে আছে, যারা কৌশলে অপরাধীদের আড়াল করছে বলেও অভিযোগ উঠেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান খানেরও একই সাজা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: শেখ হাসিনার মৃত্যুদণ্ড, আসাদুজ্জামান খানেরও একই সাজা

রাজনীতির মঞ্চে চার দশকের বেশি সময় কাটানো ও টানা দেড় দশকের অধিক শাসনকাল শেষ করে, জুলাই ২০০৭ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দোষে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তার সঙ্গে মৃত্যুদণ্ড পেয়েছেন তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

৭৮ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। পলাতক থাকায় তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারছেন না।

রাজনীতির মঞ্চে চার দশকের বেশি সময় কাটানো ও টানা দেড় দশকের অধিক শাসনকাল শেষ করে, জুলাই ২০০৭ সালের অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের দোষে মৃত্যুদণ্ড প্রদান করেছে। তার সঙ্গে মৃত্যুদণ্ড পেয়েছেন তাঁর সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

সাবেক পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

৭৮ বছর বয়সী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। পলাতক থাকায় তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারছেন না।

রায়ের বিবরণ

  • প্রধান অভিযোগ:
    ১. উসকানিমূলক বক্তব্য প্রদান
    ২. প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ
    ৩. রংপুরে ছাত্র আবু সাঈদকে হত্যা
    ৪. ঢাকার চানখাঁরপুলে আন্দোলনরত ছয়জনকে হত্যা
    ৫. আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা

  • আদালতের প্রমাণ:
    ট্রাইব্যুনাল সকল অভিযোগের প্রমাণ সঠিক বলে ঘোষণা করেছে। সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হয়েছে ফোনালাপের রেকর্ড, জাতিসংঘের প্রতিবেদন ও জবানবন্দি।

  • অন্য সিদ্ধান্ত:

    • শেখ হাসিনা ও আসাদুজ্জামানের সম্পদ বাজেয়াপ্ত

    • জুলাই শহীদ ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ

ট্রাইব্যুনাল ও প্রসিকিউটরের বক্তব্য

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, “যে ধরনের সাক্ষ্যপ্রমাণ আমরা উপস্থাপন করেছি, তা বিশ্বের যেকোনো আদালতে গ্রহণযোগ্য হবে এবং একই ধরনের শাস্তি নিশ্চিত হবে।”

দেশজুড়ে প্রতিক্রিয়া

  • বিএনপি এই রায়কে ন্যায়বিচার হিসেবে স্বীকৃতি দিয়েছে

  • জাতীয় নাগরিক পার্টি বলেছেন, “শেখ হাসিনার বিচার উপযুক্ত হয়েছে।”

  • ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা ফাঁসির দাবিতে অবস্থান নিয়েছেন

নিরাপত্তা ও সতর্কতা

আন্তর্বর্তী সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ, সেনা, র‍্যাব, বিজিবি) ট্রাইব্যুনাল এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

ভারতের প্রতি আহ্বান

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, “মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে হস্তান্তর করা ভারতের জন্য বাধ্যতামূলক দায়িত্ব। অন্য কোনো দেশে আশ্রয় দিলে তা ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা হবে।”

মামলার সময়রেখা

  • ১৭ অক্টোবর, গত বছর: প্রথম মামলা শুরু

  • ১ জুন: ফরমাল অভিযোগ দাখিল

  • ১০ জুলাই: আনুষ্ঠানিক অভিযোগ গঠন

  • ৩ আগস্ট: সূচনা বক্তব্য উপস্থাপন

  • ৮ অক্টোবর: সাক্ষ্যগ্রহণ শেষ

  • ২৩ অক্টোবর: যুক্তিতর্ক শেষ

  • ১৩ নভেম্বর: রায় ঘোষণা
    মোট সময় লেগেছে ৩৯৭ দিন

দেশে এখন আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনায় রয়েছে নিষেধাজ্ঞা। দলটির কোনো সক্রিয় তৎপরতা না থাকলেও এই রায় ঘিরে অনলাইনে ‘শাটডাউন’ এর কর্মসূচির প্রচার চালিয়েছিল তারা। তার মধ্যে বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে হাতবোমা হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনা ঘটছিল ১৩ নভেম্বর থেকেই।

অন্যদিকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে শুরু হয় উল্লাস। এই রায়কে ন্যায়বিচার বলেছে বিএনপি। জুলাই অভ্যুত্থানকারীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টিও বলেছে, শেখ হাসিনার উপযুক্ত বিচারই হয়েছে।

শেখ হাসিনার ফাঁসির দাবি চেয়ে টিএসসি এলাকায় শিক্ষার্থীদের অবস্থান। আজ সোমবার দুপুরে
শেখ হাসিনার ফাঁসির দাবি চেয়ে টিএসসি এলাকায় শিক্ষার্থীদের অবস্থান। আজ সোমবার দুপুরে

শেখ হাসিনার নেতৃত্বে ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠন করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুদণ্ডের রায়ও এসেছিল এই আদালত থেকে।

শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকার জুলাই আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার এই আদালতে করতে ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। আজ সোমবার সেই ট্রাইব্যুনালে জুলাই হত্যাকাণ্ডের প্রথম মামলাটির রায় হলো। শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা চলছে ট্রাইব্যুনালে। এ ছাড়া আদালত অবমাননার দায়ে তাঁকে এই ট্রাইব্যুনাল এর আগে ছয় মাসের কারাদণ্ডও দিয়েছিলেন।

এই রায়কে ন্যায়বিচার বলেছে বিএনপি। জুলাই অভ্যুত্থানকারীদের গড়া দল জাতীয় নাগরিক পার্টিও বলেছে, শেখ হাসিনার উপযুক্ত বিচারই হয়েছে।

যে কারণে মৃত্যুদণ্ড

আজ যে মামলার রায় হয়েছে, এই মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছিল। সেগুলো হলো উসকানিমূলক বক্তব্য প্রদান; প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ; রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা; রাজধানীর চানখাঁরপুল এলাকায় আন্দোলনরত ছয়জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যা করা।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সব অভিযোগেরই প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের সময় এজলাসে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য আইনজীবীদের পাশাপাশি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানও ছিলেন।
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায়ের সময় এজলাসে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য আইনজীবীদের পাশাপাশি অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানও ছিলেন।
ছবি: ভিডিও থেকে

এর মধ্যে উসকানিমূলক বক্তব্যের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের জন্য শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।

ড্র্রোন ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত, হেলিকপ্টার ব্যবহার করে গুলি, প্রাণঘাতী গুলি ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল এবং চানখাঁরপুল ও আশুলিয়ায় গুলি করে হত্যার অপরাধে তাঁকে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ড।

পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হলে আজ যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই একই শাস্তিপ্রাপ্ত হবেন।
মোহাম্মদ তাজুল ইসলাম, চিফ প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকেও চানখাঁরপুল ও আশুলিয়ায় গুলি করে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। তবে এই মামলায় গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি, তৎকালীন পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল–মামুনের শাস্তি হয়েছে পাঁচ বছর কারাদণ্ড। অপরাধ প্রমাণে সহায়তা করায় তাঁর শাস্তির মাত্রা কম বলে জানিয়েছেন বিচারক।

আল-মামুন নিজের দোষ স্বীকার করে ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছিলেন। তিনি জবানবন্দিতে বলেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে সরাসরি ‘লেথাল উইপন’ (মারণাস্ত্র) ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরের ১৮ জুলাই শেখ হাসিনার ওই নির্দেশনা তিনি পেয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মাধ্যমে।

সাড়ে চার শ পৃষ্ঠার রায়ের সংক্ষিপ্ত অংশ দুই ঘণ্টার বেশি সময় ধরে একাদিক্রমে পড়েন তিন বিচারক। রায়ের সময় শেখ হাসিনাসহ আসামিদের অপরাধের প্রমাণ হিসেবে আমলে নেওয়া ফোনালাপের রেকর্ড শোনানো হয়, জুলাই সহিংসতা নিয়ে জাতিসংঘ প্রতিবেদনও উপস্থাপন করা হয়।

রায়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী আসাদুজ্জামান খানের সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি জুলাই শহীদদের পরিবারকে এবং আহতদের ক্ষতিপূরণ দিতেও বলা হয় রায়ে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবস্থান। আজ সোমবার সকালে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবস্থান। আজ সোমবার সকাল

সেনা, পুলিশ, র‍্যাব, বিজিবির কঠোর নিরাপত্তার মধ্যে সুপ্রিম কোর্ট এলাকায় স্থাপিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই রায় হয়। আইনজীবীদের পাশাপাশি জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত ব্যক্তিদের পরিবারের অনেক সদস্য এই রায় শুনতে আদালতে এসেছিলেন।

বিচারক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করতেই এজলাসে উপস্থিত অনেকেই হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান তখন ডায়াসে যান এবং সবাইকে ট্রাইব্যুনালের সুষ্ঠু পরিবেশ বজার রাখার অনুরোধ করেন। তারপর যখন আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডের আদেশ ঘোষণা করা হয়, তখন কাউকে আর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি।

বিশ্বের যেকোনো আদালতে একই সাজা হবে: চিফ প্রসিকিউটর

এই মামলার রায় ‘সাজানো’ বলে আগে থেকেই বলে আসছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা। তবে রায়ের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেছেন, তাঁরা যে সাক্ষ্যপ্রমাণ দিয়েছেন, পৃথিবীর যেকোনো আদালতে একই শাস্তি হতো।

তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তাজুল ইসলাম বলেন, ‘যে ধরনের সাক্ষ্যপ্রমাণ এই আদালতে উপস্থাপিত হয়েছে, বিশ্বের যেকোনো আদালতের স্ট্যান্ডার্ডে এই সাক্ষ্যপ্রমাণগুলো উতরে যাবে এবং পৃথিবীর যেকোনো আদালতে এই সাক্ষ্যপ্রমাণ উপস্থাপন করা হলে আজ যেসব আসামিকে শাস্তি প্রদান করা হয়েছে, তাঁরা প্রত্যেকেই একই শাস্তিপ্রাপ্ত হবেন।’

ট্রাইব্যুনালের প্রথম রায়ের প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর সন্তোষ জানিয়ে তিনি বলেন, ‘শহীদ পরিবার, যাদের ক্ষতি কোনো কিছু দিয়ে পূরণ হবে না, তাদের সামনে অন্তত একটা ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’

পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে এই মামলায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন মো. আমির হোসেন।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ হয়েছে, একই সাজা হয়েছে আসাদুজ্জামান খানেরও, তবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের হয়েছে পাঁচ বছর কারাদণ্ড
শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ হয়েছে, একই সাজা হয়েছে আসাদুজ্জামান খানেরও, তবে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের হয়েছে পাঁচ বছর কারাদণ্ড

দেশবাসীর প্রতি আহ্বান সংযত থাকতে, ভারতকে আহ্বান শেখ হাসিনাকে ফেরত দিতে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টিকে ঐতিহাসিক অভিহিত করে সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড একটি ঐতিহাসিক রায়। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে অন্তর্বর্তী সরকার সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানাচ্ছে।

এই রায়ের আগেই ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনের দিকে এক্সকাভেটর নিয়ে রওনা হয়েছিল একদল ব্যক্তি। ১০ মাস আগে জ্বালিয়ে দেওয়া ওই ভবনে তারা ঢুকতে গেলে তাদের বাধা দেন পুলিশ, সেনাসদস্যরা। একপর্যায়ে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

সরকারের বিবৃতিতে আরও বলা হয়, রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবাইকে বিশেষ অনুরোধ জানানো হচ্ছে। জনগণের, বিশেষ করে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে। তবে সেই আবেগের বশবর্তী হয়ে যেন কেউ জনশৃঙ্খলা বিঘ্নিত করে, এমন কোনো পদক্ষেপ না নেয়, সরকার এ বিষয়ে দৃঢ়ভাবে সবাইকে সতর্ক করছে।

‘যেকোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে,’ এমন হুঁশিয়ারিও দেওয়া হয় বিবৃতিতে।

এক্সকাভেটর নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে একদল। আজ সোমবার দুপুরে
এক্সকাভেটর নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে একদল। আজ সোমবার দুপুরে
ছবি: প্রথম আলো

এদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়। তাতে বলা হয়, ‘মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞার শামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।’

দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুসারে দুজনকে হস্তান্তর করাটা ‘ভারতের জন্য অবশ্যপালনীয় দায়িত্বও বটে’ বলেও উল্লেখ করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে।

অন্তর্বর্তী সরকার এর আগেও শেখ হাসিনাকে হস্তান্তর করার জন্য ভারতের কাছে অনুরোধ জানিয়েছিল। তবে তাতে নয়াদিল্লি সাড়া দেয়নি। এর মধ্যে শেখ হাসিনা আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। দলীয় নানা কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রচারও চালাচ্ছেন তিনি।

মামলার ৩৯৭ দিনের মাথায় রায়

পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথম মামলার কার্যক্রম শুরু হয় গত বছরের ১৭ অক্টোবর। সেদিন শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা (মিসকেস বা বিবিধ মামলা) হয়। ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

এ মামলায় প্রথমে শেখ হাসিনাই ছিলেন একমাত্র আসামি। এ বছরের ১৬ মার্চ তাঁর পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়। একাধিকবার সময় বাড়ানোর পর চলতি বছরের ১২ মে এই মামলায় চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

আসামি হিসেবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নাম প্রথমবারের মতো আসে গত ১২ মে তদন্ত প্রতিবেদনে। সেদিন থেকে এ মামলায় আসামি হন তিনজন—শেখ হাসিনা, আসাদুজ্জামান ও আল-মামুন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

তাঁদের বিরুদ্ধে গত ১ জুন ট্রাইব্যুনালে ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। এর মধ্য দিয়ে ‘মিসকেস’ আনুষ্ঠানিকভাবে মামলায় রূপ নেয়। এরপর গত ১০ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। সেদিনই আল-মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হওয়ার আবেদন করেন।

গত ৩ আগস্ট এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।

মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন জুলাই গণ-অভ্যুত্থানে গুরুতর আহত হওয়া খোকন চন্দ্র বর্মণ। বিচারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামসহ মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত ৮ অক্টোবর। এরপর যুক্তিতর্ক শুরু হয় গত ১২ অক্টোবর, যা শেষ হয় ২৩ অক্টোবর।

সর্বশেষ ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল জানান, ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করা হবে। সব মিলিয়ে ‘মিসকেস’ থেকে এ মামলার রায় ঘোষণা পর্যন্ত সময় লেগেছে ৩৯৭ দিন।